Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অভিবাসীদের সুবিধা সীমিত করছে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্য

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: August 20, 2012 | 12:41 PM

ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুবিধা প্রদান বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার অভিবাসন নীতি সংস্কার কর্মসূচি শুরু করার এক দিন পরেই গত বুধবার আরিজোনার রিপাবলিকান গভর্নর জ্যানেট ব্রেওয়ার এ নির্দেশ দেন। ওবামার ঘোষিত অভিবাসন নীতি সংস্কার কর্মসূচির আওতায় বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের সাময়িকভাবে দেশটিতে থাকার এবং কাজ করার অধিকার দেওয়ার কথা বলা হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ১৭ লাখ মানুষ এ সুযোগ পাবে। এর মধ্যে আরিজোনারও অন্তত আট লাখ লোক থাকবে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গত বুধবার থেকে আবেদনপত্র নেওয়া শুরু করেছে। আরিজোনার গভর্নর জানান, এ সুবিধার আওতায় আসা রাজ্যের অভিবাসীরা কাজ করার সুযোগ পাবে তবে ড্রাইভিং লাইসেন্স ও রাজ্যের দেওয়া অন্যান্য সুবিধা পাবে না। ব্রেওয়ার জানান, এ ধরনের অভিবাসীদের বাড়তি সুবিধা দিলে তা রাজ্যের বাজেটের ওপর বাড়তি চাপ ফেলবে। ওবামা ঘোষিত নিতীতে বলা হযেছে, যারা ১৬ বছর বয়স হওয়ার আগে যুক্তরাষ্ট্রে গেছে, কমপক্ষে পাঁচ বছর সেখানে বাস করেছে তারা এ কর্মসূচির আওতায় কমপক্ষে আগামী দুই বছর থাকার ও কাজ করার অনুমতি পাবে।  সূত্র : বিবিসি, সিএনএন।কালের কণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV