Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অমানবিক ও নিষ্ঠুর আঘাতে মার্কিন নাগরিক আজমেরি জেসি সুপ্তি সিজোফ্রেজেনিয়া রোগে আক্রান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: November 22, 2011 | 8:46 PM

নূরুজ্জামান: অমানবিক ও নিষ্ঠুর আঘাতেই মার্কিন নাগরিক আজমেরি জেসি সুপ্তি সিজোফ্রেজেনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। তার আঘাতের পেছনে স্বামীর পরিবার কিংবা প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে। বন্দিদশা থেকে উদ্ধারের পর জেসি ও তার শিশুকন্যাকে পর্যবেক্ষণ এবং তাদের অতীত জীবনের বিভিন্ন ঘটনা অনুসন্ধানে নেমে পুলিশ ও মনোবিজ্ঞানীরা এমন ধারণা পোষণ করছেন। গতকাল দুপুরে আজমেরি জেসি সুপ্তি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, কোন অদৃশ্য শক্তি তাকে হত্যা করার জন্য তার পেছনে লেগেছে। হত্যার কারণ হিসেবে বলেছেন, স্বামীর ভাগের অংশের জমি বিক্রির কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যেই এ হত্যার চেষ্টা। একই উদ্দেশ্যে তাকে ধর্ষণ করা হয়েছে। তার স্বামীকে নেশাগ্রস্ত করে নারীর ফাঁদ পেতে অপহরণ করা হয়েছে। উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ডিসি শামীমা বেগম বলেন, জেসি একেক সময় একেক ধরনের কথা বলছেন। কোনটি সত্য আর কোনটি মিথ্যা তার কিছুই বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে এইটুকু নিশ্চিত হওয়া গেছে, বড় কোন আঘাতের কারণেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এখন এ আঘাতের পেছনের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। রহস্য উদ্‌ঘাটনের জন্য জেসির স্বামীর এক বোনের পরিচয় উদ্ধার করে তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে জেসির ভাসুর আরশাদকেও ডাকা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই জেসির বন্দিদশার কারণ উদ্ধার করা সম্ভব হবে। উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী কমিশনার মিনা মাহমুদ বলেন, জেসির ভাসুরকে একাধিকবার ডাকা হয়েছে। কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। তার ধানমন্ডির ৫৪/১ নম্বর রোডের ৩/এ বাড়ির সি/১ নম্বর ফ্ল্যাটে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। এখন ফোনও রিসিভ করছেন না। বিষয়টি রহস্য তৈরি করেছে। জেসি দাবি করেছেন, তিনি খ্রিষ্ট ধর্মাবলম্বী। ১৯৭৭ সালের ২১শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন অ্যামেরিকার নিউ জার্সিতে। তবে পিতা-মাতার নাম-পরিচয় দিতে চাননি। তার ধারণা নাম-পরিচয় প্রকাশ হওয়ার পর খুনিরা সহজেই তার সন্ধান পাবে। তিনি বলেন, আশরাফ ওরফে গুড্ডুর সঙ্গে পরিচয় হয়েছে হযরত শাহজালাল বিমানবন্দরে। এ পরিচয়ের সূত্র ধরে প্রথমে প্রেম পরে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। ১৯৯৩ সালে চট্টগ্রাম লাভলেইনের কাছাকাছি একটি বাসায় তাদের বিয়ে হয়েছে। এরপর স্বামীকে নিয়ে উত্তর শাহজাহানপুর ও পুরানা পল্টনের ৬২/৪ নম্বর বাড়িতে ভাড়া থেকেছেন। শাহজাহানপুরে বসবাসের সময় টুটুল নামে এক ব্যক্তি তার স্বর্ণালঙ্কার চুরি করেছিল। ওই চুরির ঘটনা মীমাংসা করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি আরও বলেন, বিয়ের পরে তার স্বামী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করে আলহাজ জুট মিল গড়ে তোলেন। ওই কারখানা ছাড়াও আইএফআইসি ব্যাংকে প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা ছিল। সব সম্পত্তি আত্মসাৎ করার জন্য প্রভাবশালী লোকজন তাদের কাগজপত্র নকল করে। কিছু টাকা আত্মসাৎও করেছে। ২০০৪ সালে ওই প্রভাবশালী লোকজনের দ্বারা তিনি ধর্ষণের শিকার হন। পরে তারা তার গায়ের ওপর ট্রাক চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল। একই সময়ে তার স্বামীকে হেরোইন, পেথিড্রিনসহ বিভিন্ন ড্রাগ দিয়ে নেশাগ্রস্ত করে তোলা হয়েছে। সর্বশেষ তার স্বামীকে কোন তরুণীর ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে। ওইচক্র তার নিজের পাসপোর্ট ও ম্যারেজ সার্টিফিকেট লুট করেছে। জেসি আরও দাবি করেছেন, তার পিতা আমেরিকার বিখ্যাত ব্যক্তিত্ব। তার কারণেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছে। এ কারণে খুনের আশঙ্কা করে তিনি রাজধানীর বিভিন্ন থানায় ১২টি জিডি করেছেন। ওইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনের তদন্ত সূত্রমতে, জেসি দীর্ঘদিন ধরে গুল ব্যবহারে অভ্যস্ত। বাসার কাজের বুয়ার কাছ থেকে তিনি এটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। এছাড়া অন্যান্য মাদক সেবনের কারণেই তার মানসিক বিকার ঘটতে পারে। বেসরকারি সংস্থা বিএনডব্লিউএলের আইনজীবী এডভোকেট নিগার বলেন, জেসি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। বড় ধরনের আঘাত কিংবা কোন দুর্ঘটনার কারণেই তার এমন অবস্থা হতে পারে। মনোবিজ্ঞানী রেবেকা সুলতানা বলেন, কঠিন কোন মানসিক কিংবা শারীরিক আঘাত পেয়ে জেসির মানসিক স্বাস্থ্যের বিকার ঘটেছে। এর পেছনে তার স্বামী বা অন্য কোন কারণ থাকতে পারে। কিন্তু আঘাতের কারণ প্রসঙ্গে জেসি কিছুই প্রকাশ করেনি। বেশির ভাগ সময়ে তিনি অলীক কথাবার্তা বলেন। তার ধারণা- তার স্বামী তাকে প্রচণ্ড ভালবাসে। কিন্তু প্রভাবশালী লোকজনের দ্বারা তার স্বামী অন্য কোন তরুণীর ফাঁদে পড়েছেন। গত রোববার বিকালে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যৌথ টিম রাজধানীর সেগুনবাগিচার ৭২ নম্বর নাভানা ডাইপেনসিয়া ভবনের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আজমেরি জেসি সুপ্তি  ও তার শিশু কন্যাকে উদ্ধার করে। বর্তমানে মা ও শিশু তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন সেন্টারের হেফাজতে রয়েছে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV