অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ, ডাফলো ও ক্রেমার : নোবেলজয়ী বাঙালি কে এই অভিজিৎ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন কলকাতায় জন্ম নেওয়া বাঙালি অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল পাওয়া অভিজিৎ দ্বিতীয় বাঙালি। নোবেল কমিটির ঘোষণায় আজ সোমবার তার সঙ্গে যৌথভাবে আরও দুই অর্থনীতিবিদ এ সম্মানে ভূষিত হয়েছেন। তারা হলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও মার্কিন নাগরিক এস্থার ডাফলো ও মাইকেল ক্রেমার।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মোহাম্মদ ইউনূসের পরে চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন অভিজিৎ বিনায়ক।
নোবেল কমিটি জানিয়েছে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার নতুন হাতিয়ারের সন্ধান দেওয়ায় তিন অর্থনীতিবীদকে এ পুরস্কার দেওয়া হয়। নোবেলজয়ী অভিজিতের স্ত্রী বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন। একই সঙ্গে অর্থনীতিতে বিশ্বের দ্বিতীয় নোবেলজয়ী নারীর খেতাবও পান তিনি।
কে এই বাঙালি?
বিশ্বের দরবারে বাঙালির নাম উজ্জ্বল করা অর্থনীতিবীদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। ৫৮ বছর বয়সী এই বাঙালি পড়াশোনা করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৮ সালে পিএইচডি করেছেন হার্ভার্ড থেকেই। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত। এখানে তিনি ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর হিসেবে অর্থনীতি পড়াচ্ছেন। অভিজিৎ বর্তমানে এমআইটির ফুর্ড ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের একজন আন্তর্জাতিক অধ্যাপকও। অভিজিৎ ব্যানার্জি, আব্দুল লতিফ জামিল পুভার্টি অ্যাকশন ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা এবং কনসোর্টিয়াম অন ফিন্যান্সিয়াল সিস্টেমস অ্যান্ড পোভার্টি এর একজন সদস্যও। এছাড়াও তিনি অর্থনীতি বিশ্লেষণ ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ এর সাবেক প্রেসিডেন্ট, সেন্টার ফর ইকোনমিক পলিসি রিসার্চ, কিইল ইনস্টিটিউট, আমেরিকান একাডেমি অব আর্টস এন্ড সায়েন্স এবং ইকোনমিক সোসাইটির সম্মানিত ফেলো। এছাড়াও তিনি পুর ইকোনমিকস এর একজন সহকারী লেখকও।
বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে গবেষণার জন্য ২০১৩ সালে তিনি ও তার স্ত্রী এস্থার ডাফলো যুগ্মভাবে ‘আব্দুল লতিফ জামিল প্রভার্টি অ্যাকশান ল্যাব’ গড়ে তোলেন। তাদের পরীক্ষামূলক গবেষণাকেই সম্মান জানালো নোবেল কমিটি।
বর্তমানে মার্কিন নাগরিক অভিজিৎ ব্যানার্জি জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ২১শে ফেব্রুয়ারি। ১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন হার্ভার্ড থেকে।

এস্থার ডুফলো
অন্যদিকে ফরাসী বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক এস্থার ডুফলো হলেন গত ৫০ বছরে দ্বিতীয় নারী, যিনি অর্থনীতিতে নোবেল পেলেন। এর আগে ২০০৯ সালে এলিনর ওসট্রম নোবেল জিতেছিলেন। তবে অর্থনীতিতে নোবেল জয়ীদের মধ্যে ডুফলোই সর্বকনিষ্ঠ।
১৯৭২ সালে প্যারিসে জন্মগ্রহণ করা এস্থার ডুফলো এখন এমআইটিতে কর্মরত আছেন। তবে মাইকেল ক্রেমার কাজ করছেন হার্ভার্ডে। এমআইটিতে আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব-এর সহপ্রতিষ্ঠাতা এস্থার ডুফলো ইতিহাস ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন প্যারিসে। পরে এমআইটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি ১৯৯৯ সালে। তিনি আমেরিকান ইকনোমিক রিভিউ-এর সম্পাদক।
অভিজিৎ বিনায়ক এস্থার ডুফলোকে বিয়ে করার আগে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি করেন। ২০১৫ সালে তিনি ফরাসি বংশোদ্ভূত ডুফলোকে বিয়ে করেন।
অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমার এই তিনজনই অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফেলো হিসেবে কাজ করেছেন এবং বেশ কিছু বইয়ের লেখক। যৌথভাবে নোবেল পাওয়াতে পুরস্কারের অর্থ হিসেবে নব্বই লক্ষ সুইডিশ ক্রোনার এখন তাদের মধ্যে সমবন্টন করা হবে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








