Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

অর্থ উপার্জনের সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক নিয়ে নতুন গবেষণা করেছেন আমেরিকান অর্থনীতিবিদ জেসন জেউইগ

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: March 9, 2021 | 12:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: অর্থ উপার্জনের সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক নিয়ে নতুন গবেষণা করেছেন আমেরিকান অর্থনীতিবিদ জেসন। এ অর্থনীতিকে জেউইগ জেসন জেউইগ বলছেন নিউরো-ইকোনমিকস বা স্নায়বিক অর্থনীতি। জেসন জেউইগ বই লিখেছেন। নাম, ‘ইওর মানি এন্ড ইওর ব্রেন’। গত সোমবার বইটির নতুন এডিশন পেঙ্গুইন প্রকাশ করেছে। বইটি প্রথম প্রকাশ করা হয় ২০০৭ সালে। এ গবেষকের মতে, অর্থ আয়ের জন্য মরিয়া ও ঝুঁকিপূর্ণ আচরণ মানুষের আর্থিক লোভ হিসাবে বিবেচিত হয় এবং এরূপ ক্ষেত্রে মানুষ প্রলুব্ধ হয়ে অযৌক্তিক ঝুঁকি নেয়। স্নায়ুবিজ্ঞানের বিশ্লেষণে এমন কার্যকলাপ আবেগীয় প্রবৃত্তির বহিঃপ্রকাশ। বিশ্ব অর্থনীতিতে শেয়ার বাজারের উত্থান-পতনও এরূপ প্রবণতার অংশবিশেষ।

তার মতে নিউরোইকনোমিক্সের মতে, মাদকের নেশা ও অর্থ উপার্জনের নেশা স্নায়ুর এরূপ অংশের সঙ্গে সম্পৃক্ত অযৌক্তিক ও মন্দ আসক্তি। মাদকাসক্তদের আইন-কানুন-উপদেশ দ্বারা সংশোধন করা যায় না। তেমনই অবৈধভাবে অকিরিক্ত অর্থ রোজগারের নেশাও কমে না। দিন দিন বাড়তে থাকে। অবশ্য কেন মানুষের মধ্যে বেশি রোজগারের নেশা পেয়ে বসে এ নিয়ে আগেও গবেষণা হয়েছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন এদের মধ্যে একজন। তিনি ২০১৬ সালে গবেষণা করে দেখাতে চেয়েছিলেন, একজন মানুষের কত অর্থ হলে তার প্রয়োজন ফুরায়? জীবন কি শুধু টাকার জন্যই?

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট (ডক্টর অব হিউম্যান লেটার্স) ডিগ্রি গ্রহণ করার পর তিনি এখানকার শিক্ষার্থীদের উদ্দেশে জীবন নিয়ে কিছু উপদেশ দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে একটি ক্যানসার চিকিৎসা ও গবেষণাকেন্দ্র খোলার জন্য ২০ কোটি মার্কিন ডলার দান করার ঘোষণা দেন ল্যারি। ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দান।

বিশ্ববিদ্যালয়ের ওই ক্যানসার গবেষণাকেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকবেন বিখ্যাত ক্যানসার চিকিৎসক ডেভিড আগুস। তিনি ল্যারি অ্যালিসনের ঘনিষ্ঠ বন্ধু অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসসহ প্রখ্যাত প্রযুক্তি উদ্যোক্তাদের ক্যানসার চিকিৎসা করেছেন। ল্যারি অ্যালিসনের মতেও, অনেক মানুষের কাছে অর্থ উপার্জন মানে মাদকের নেশার মতো।

জেসন জেউইগ এর উত্তর দিতে চেয়েছেন এ বইটির নিউইয়র্কে প্রকাশনা অনুষ্ঠানে। জেসন বলেন, আর্থিক খাতে বৈধপথে উপার্জনের পথ সংকুচিত হয়ে পড়লে অবৈধ পথ প্রশস্ত হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মন্দ পথের কারবারিরা ও বড় ধনীরা আরো বেপরোয়া হয়ে পড়ে মুনাফা অর্জনের নেশায়। এটাকে এনিম্যাল স্পিরিট বলে। উনিশ শতকের অস্ট্রেলীয় বংশোদ্ভূত প্রখ্যাত রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষক জোসেফ অ্যালোইজ শুম্পিটারের বক্তব্য টেনে জেসন বলেন, যেমন ঋণখেলাপির অদমনযোগ্য নেশা, অর্থ লুটপাটের লাগামহীন নেশা এসবের উদাহরণ। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে এটি চলতেই থাকবে এবং মানুষের মনে বিকৃতি দিনের পর দিন বাড়বে। ফলে নিউরো ইকোনমিক্সের কাজ হওয়া উচিত অর্থনীতির ক্ষেত্রে এই অসুস্থ খাতগুলোকে সনাক্ত করে বিনিয়োগে অনুৎসাহী করা। খবর, কাউন্টারপাঞ্চের ইকনোমি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV