Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

অলৌকিক!

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: June 17, 2013 | 4:44 PM

ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি ১৬ তলাবিশিষ্ট অ্যাপার্টমেন্টের ওপর থেকে বহু নিচে সোজা আরেকটি নিচু ভবনের ছাদে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন ২০ বছরের বৃটিশ তরুণ টম স্টিলওয়েল। তিনি ভালোভাবে সেরে উঠছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্টিলওয়েলের ঘাড়ে ও পিঠে জখম, হাতের কব্জি ভাঙা ছাড়া তেমন গুরুতর কোন আঘাত ধরা পড়েনি। তিনি শরীরের অভ্যন্তরীণ কয়েকটি অংশে আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাত প্রায় ২টার দিকে ওই তরুণ ভবনের ১৫ তলায় নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে আবিষ্কার করেন দরজা ভেতর থেকে আটকে গেছে। তার কাছে কোন চাবি ছিল না। তিনি সিদ্ধান্ত নেন ওপরের তলায় গিয়ে সেখানকার ব্যালকনি থেকে সোজা লাফ দিয়ে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে পড়বেন। কিন্তু এতো উদ্ভট কাজ করতে গিয়ে তিনি যে নিজের প্রিয় প্রাণটা হারাতে পারেন, সেটা বোধ হয় মাথায় আসেনি। তবুও তার পরম সৌভাগ্য। নিজের ব্যালকনিতে নামতে পারেননি তিনি। সোজা গিয়ে পড়েছেন কাছেই বহু নিচুতে থাকা একটি ভবনের ছাদে। প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক মনে করা হলেও, পরে তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে উল্লেখ করেন চিকিৎসকরা।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV