Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অসচ্ছল প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: October 1, 2012 | 12:22 PM

দীর্ঘদিন ধরে বিদেশে থাকা অসচ্ছল প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের লেখাপড়া এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর থেকে এই বৃত্তি দেওয়া হবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্র জানায়, ২০১১ সালে অষ্টম শ্রেণী পাস করে যারা নবম ও দশম শ্রেণীতে পড়ছে, ২০১২ সালে মাধ্যমিক পাস করে যারা এখন কলেজে পড়ছে এবং ২০১১ সালে উচ্চমাধ্যমিক পাস করে যাঁরা এখন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে পড়ছেন, তাঁরা এ বছর  বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিএমইটি সূত্রে জানা গেছে, অন্তত পাঁচ বছর ধরে বিদেশে আছেন এবং ২০০০ সালের পর বিদেশে কর্মরত অবস্থায় মারা গেছেন—এমন কর্মীদের সন্তানেরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এবং বিএমইটির ওয়েবসাইটে (www.bmet.og.bd) আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে  অভিভাবকের বিদেশে থাকার পাসপোর্ট ও কাগজপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যানের স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি ইত্যাদি দিতে হবে। নিজ হাতে আবেদনপত্র লিখে ২১ অক্টোবরের মধ্যে জেলা কর্মসংস্থান কার্যালয়ে জমা দিতে হবে।  বিএমএটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে এক কোটি বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে ৮০ লাখই প্রবাসী শ্রমিক। তাঁদের অনেকে বছরের পর বছর বিদেশে কর্মরত।  বিএমইটির কর্মকর্তারা জানান, এত দিন কেবল বিদেশে মৃত বাংলাদেশি কর্মীদের লাশ পরিবহন ও দাফন কিংবা বিদেশে আটকে পড়া শ্রমিকদের দেশে আনার মতো কাজেই প্রবাসীকল্যাণ তহবিল থেকে অর্থ খরচ করা হয়েছে। কিন্তু একজন প্রবাসী কর্মীর ছেলেমেয়ের লেখাপড়া কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে কখনো সরকারের কোনো সহায়তা ছিল না। এমনকি বিষয়টি নিয়ে কেউ কখনো কোনো কথাও বলেনি। সম্প্রতি ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের পরিচালনা পর্ষদের সভায় বিএমইটির পরিচালক (কল্যাণ) প্রবাসীদের সন্তানদের জন্য মেধাবৃত্তি চালুর প্রস্তাব করেন। পরিচালনা পর্ষদের সব সদস্য এ বিষয়ে একমত পোষণ করেন। এরপর এ বিষয়ে একটি নীতিমালা করার সিদ্ধান্ত হয়। জনশক্তি রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এর ফলে প্রবাসে থাকা বাংলাদেশি কর্মীদের সন্তানেরা লেখাপড়ায় অনেক বেশি উত্সাহী হবে। জানতে চাইলে বিএমইটির পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাংলাদেশের ৮০ লাখ প্রবাসী শ্রমিক বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন। বিশ্বমন্দার সময় বিশ্বের বেশির ভাগ দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়েছিল, তাঁদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণেই আমরা তখন কোনো সমস্যায় পড়িনি। কিন্তু যে প্রবাসী শ্রমিকেরা এত কষ্ট করছেন, তাঁদের জন্য রাষ্ট্র থেকে আমরা খুব বেশি কিছু করতে পারছি না। এ কারণেই আমরা তাঁদের মেধাবী সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ মোহসিন চৌধুরী জানান, জেএসসি বা সমমান পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তরা মাসে এক হাজার টাকা হারে দুই বছর বৃত্তি পাবে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা দেড় হাজার টাকা করে দুই বছর বৃত্তি পাবে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুই হাজার টাকা করে চার বছর এই বৃত্তি পাবেন। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা বছরের পর বছর বিদেশে থাকেন। তাঁরা ঠিকমতো ছেলেমেয়েদের লেখাপড়ার খোঁজখবর নিতে পারেন না। এখন সরকার যদি প্রবাসীদের সন্তানদের বৃত্তি দেয়, তাহলে তাঁদের সন্তানেরা অনেক বেশি উত্সাহী হয়ে উঠবে। বিশেষ করে, অসচ্ছল পরিবারগুলোর সন্তানেরা অনেক বেশি উপকৃত হবে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।’প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV