Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পিটার বার্গ ওভালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : শেষ আটে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: August 16, 2012 | 11:15 AM

Details

অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ। ডি-গ্রুপে শ্রীলংকা ও নামিবিয়াকে পরাজিত করার মাধ্যমে জুনিয়র টাইগাররা স্বপ্ন জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল। আজ অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পিটার বার্গ ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে নামিবিয়া। ৪৯ ওভার ৪ বলে ১৫১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। জবাবে লিটন দাসের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৩৭ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সৌম্য সরকারের সঙ্গে ৩১ ও দ্বিতীয় উইকেটে অধিনায়ক আনামুল হকের ৫৭ রানের দুটি জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয়ের ভিত গড়ে দেন লিটন। ৭০ রানে অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেছেন তিনি।

বাংলাদেশের স্পিনারদের সামনে দাড়াতে পারেনি নামিবিয়ার ব্যাটসম্যানরা। মাত্র ৫১ রানেই ৩ উইকেট হারায় নামিবিয়া। চতুর্থ উইকেটে জিভাগো গ্রোয়েনওয়াল্ডের (১৯) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক স্টেফান বার্ড (৪০)। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র ২৯ রানে ৩ উইকেট নিয়ে আবু জায়েদ রাহী বাংলাদেশের সেরা বোলার। এছাড়া নাঈম ইসলাম জুনিয়র ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এর আগে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV