Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

অ্যাপলের অপারেটিং সিস্টেমে গুগলের জনপ্রিয় ভিডিও সেবা ইউটিউব বাদ!

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: August 7, 2012 | 11:37 AM

 

অনলাইন ডেস্ক : সম্প্রতি আইফোন আর আইপ্যাডের অপারেটিং সিস্টেম ‘আইওএস’ থেকে গুগলের জনপ্রিয় ভিডিও সেবা ইউটিউব সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। আইওএসের নতুন সংস্করণটি ইউটিউব সমর্থন করবে না। ৬ আগস্ট অ্যাপল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপল ও গুগলের মধ্যে স্মার্টফোনের বাজারে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির সেবার বিষয়গুলো আলাদা হয়ে যাচ্ছে। এর আগে অ্যাপলের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ থেকে গুগলের ম্যাপ সেবা সরিয়ে নিজস্ব ম্যাপ সেবা চালু করার ঘোষণা দিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, আইওএস অপারেটিং সিস্টেমের গুগলের ইউটিউব অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অ্যাপল আর এই চুক্তি নবায়ন করবে না। ইউটিউবের পরিবর্তে প্রিলোডেড ভিডিও সেবা হিসেবে অন্য কোনো প্রতিষ্ঠানের ভিডিও সফটওয়্যার যুক্ত করবে প্রতিষ্ঠানটি। অবশ্য, ব্যবহারকারীরা অ্যাপলের সাফারি ব্রাউজার ব্যবহার করে ইউটিউব দেখতে পারবেন। এদিকে, অ্যাপলের সঙ্গে থাকতে অ্যাপলের অ্যাপ স্টোরের জন্য ইউটিউব অ্যাপ তৈরি করার ঘোষণা দিয়েছে গুগল। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আইওএস ব্যবহারকারীদের ইউটিউবের উন্নত অভিজ্ঞতা দিতে অ্যাপল কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য উপায় নিয়ে তারা কথা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ২০০৭ সালে আইফোন বাজারে আসার পর থেকেই আইওএসের সঙ্গে প্রিলোডেড ছিল ইউটিউব সুবিধা।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV