‘অ্যাম আই এলিজিবল’ নামে নতুন অ্যাপ : টিকা গ্রহণের যোগ্য কিনা, নিউইয়র্কের বাসিন্দাদের জানাবে অ্যাপ
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কের বাসিন্দাদের কে কে টিকা গ্রহণের যোগ্য, তা জানতে একটি অ্যাপ নিয়ে আসা হয়েছে। করোনার টিকা বিতরণের সুবিধার জন্য এই অ্যাপ নিয়ে আসা হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্য গত সোমবার ‘অ্যাম আই এলিজিবল’ নামে নতুন এই অ্যাপের ঘোষণা দিয়েছে।
নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ‘অ্যাম আই এলিজিবল’ নামের নতুন এই অ্যাপ এর ব্যবহারকারীদের মধ্যে কে কে টিকা গ্রহণের যোগ্য, তা জানাবে। একই সঙ্গে টিকা বিতরণ কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও টিকা গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ায় ব্যবহারকারীদের সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে আগেই। কিন্তু প্রথম ধাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল নিউইয়র্কে এই টিকা প্রদানের হার অনেক কম হওয়ায় ব্যাপক সমালোচনা হয়। এ অবস্থায় নতুন এই অ্যাপ টিকাদান কর্মসূচিকে বেগবান করবে বলে আশা করছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ।
শুরুর ধাপে যুক্তরাষ্ট্র স্বাস্থ্যকর্মী ও দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে এমন বয়স্ক ব্যক্তিদের এই টিকা দেওয়া হচ্ছে। ফলে চাইলেই সবার পক্ষে টিকা গ্রহণ সম্ভব নয়। এ অবস্থায় এই ধাপে কারা টিকা পাবে, তা আগে থেকেই জানাতে এই অ্যাপ তৈরি করা হয়েছে।
এ সম্পর্কিত এক বিবৃতিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ‘একদিকে আমরা যখন কোভিড মহামারির বিস্তার নিয়ন্ত্রণ করতে চাইছি, অন্যদিকে একই সঙ্গে আমরা একে পরাজিত করতেও লড়ছি। এ ক্ষেত্রে টিকাই আমাদের অস্ত্র, যা এই যুদ্ধে আমাদের বিজয়ী করবে। এই টিকাদান কর্মসূচি সরকার পরিচালিত এ যাবৎকালের সবচেয়ে বড় কর্মসূচি, যা অবশ্যই সফল হতে হবে। নিউইয়র্কবাসীরা যাতে এই টিকা দ্রুত ও সাম্যের ভিত্তিতে পান, তা নিশ্চিত করতে আমরা বড় ধরনের পদক্ষেপ নিচ্ছি।’
অ্যান্ড্রু কুমো বলেন, ‘মহামারির এই পুরো সময়ে যে নায়কেরা আমাদের জন্য প্রাণের ঝুঁকি নিয়েছেন, সেই স্বাস্থ্যকর্মীরাই শুধু নন, এই টিকা যাতে সাধারণ মানুষদের একটি অংশ পান, সে লক্ষ্যে আমরা এখন পদক্ষেপ নিচ্ছি। এ ক্ষেত্রে কেউ নেতিবাচক কিছু করার চেষ্টা করলে, তাকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।’
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








