‘অ্যাসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’ গঠন : ৫ এপ্রিল অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এশিয়ান ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র দ্বাদশ চ্যাপ্টার গঠিত হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। গত ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার হার্নডন সিটিতে চারকল কাবাব পার্টি হলে আনুষ্ঠানিকভাবে অ্যাসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। সেখানে প্রবাসীদের এক সভায় ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ড রাজ্যের সমন্বয়ে ‘অ্যাসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’র কমিটি ঘোষণা করা হয়।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
‘অ্যাসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’র কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট শরাফত হোসেন বাবু, সেক্রেটারি ডা. মাহবুব ইমাম হোসেন, নির্বাহী পরিচালক মুকিতুর রহমান আসিফ, ট্রেজারার নাজমুন রহমান, উইমেন্স কমিটির চেয়ার ডা. হ্যাপি হক, ইয়ুথ কমিটির চেয়ার ইরিনা মাহবুব।
এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন হয়েছেন আনিস আহমেদ। পূর্নাঙ্গ কমিটির তালিকা পরে প্রকাশ করা হবে।
অ্যাসালের প্রতিষ্ঠাতা এবং মূলধারার প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দিন জানান, আগামী ৫ এপ্রিল ‘অ্যাসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’র অভিষেক অনুষ্ঠিত হবে। ওই দিনই পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
অ্যাসাল ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন উল্লেখ করেন, অ্যাসালের যুক্তরাষ্ট্রে ১১টি এবং বাংলাদেশে একটি চ্যাপ্টার রয়েছে। ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’র অ্যাসাল’র দ্বাদশ চ্যাপ্টার।
তিনি এসময় ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’র সাফল্য কামনা করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় অ্যাসলের নীতি-আদর্শে অবিচল থেকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মাফ মিসবাহ উদ্দীন বলেন, দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে অ্যাসাল। মূলধারার রাজনীতিতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য জোরালো ভূমিকা রেখে চলেছে। অ্যাসালের সদস্যদের মধ্যে অনেকেই ইতোমধ্যে মূলধারার নির্বাচনে জয়ী হয়েছেন। সামনের নভেম্বরের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনেও বেশ ক’জন প্রার্থী হয়েছেন। তাদের বিজয়ের জন্যে বিরামহীন কাজ করে যাচ্ছে অ্যাসাল।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








