আইটিভি’র পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল

অনলাইন ডেস্ক : শিগগিরই উচ্চপ্রযুক্তির বড় আকারের টেলিভিশন বাজারে আনতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। জানা গেছে, টেলিভিশন যন্ত্রাংশ সরবরাহকারী এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে টিভি তৈরিতে কাজ করছে অ্যাপল। বাজারে এলে অ্যাপল নির্মিত এ টিভির নাম হতে পারে ‘আইটিভি’। এক খবরে এ তথ্য জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন। টেলিভিশন বাজারে আগ্রহের কথা জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এদিকে অ্যাপল ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অ্যাপল কয়েক ধরনের টেলিভিশন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। বড় স্ক্রিনের উচ্চ রেজুলেশনের টিভি তৈরিতে কাজ করছে অ্যাপল। তাইওয়ানের হোন হাই প্রিসিশন, জাপানের শার্প কর্পোরেশন অ্যাপলের নতুন টেলিভিশনের নকশা নিয়ে কাজ করছে। হোন হাই-এর অধিক পরিচিতি ফক্সকন হিসেবে। বিশ্বের বৃহত্তম কম্পিউটার উত্পাদনকারী প্রতিষ্ঠান এটি। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, টেলিভিশন বাজারে অ্যাপলকে স্যামসাংয়ের সঙ্গে মূল প্রতিযোগিতায় নামতে হবে।প্রথম আলো
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








