Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আইফোনে আসছে অ্যাপল’র স্বাস্থ্যসেবা অ্যাপস!

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: March 24, 2014 | 4:02 PM

তরিকুর রহমান সজীব : 
বিভিন্ন ধরনের শারীরিক তথ্য সংগ্রহ থেকে শুরু করে সেগুলেঅর বিশ্লেষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাওয়ার নানা ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে ইতোমধ্যেই পরিচিত হয়ে উঠেছে বিশ্ববাসী। চোখের সমস্যা নিরূপণ থেকে শুরু করে আরও বৈচিত্র্যময় শারীরিক তথ্যের সংগ্রহ ও বিশ্লেষণ তাই এখন অস্বাভাবিক কিছু নয়। তবে এবারে জানা গেছে, জনপ্রিয় স্মার্টফোন আইফোন নির্মাতা অ্যাপল এবারে নিজেই নিয়ে আসতে যাচ্ছে স্বাস্থ্যসেবার বিশেষায়িত অ্যাপ্লিকেশন। এর নাম দেওয়া হয়েছে হেলথবুক। অ্যাপল’র বিভিন্ন ধরনের পণ্য এবং প্রযুক্তির ওয়েবসাইট ৫টু৯ম্যাক সম্প্রতি এই অ্যাপ্লিকেশনের কিছু স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। এসব স্ক্রিনশটে অ্যাপল’র নতুন এই অ্যাপ্লিকেশনের কার্যকারিতার বিস্তারিত তথ্য জানা গেছে। এই অ্যাপ্লিকেশনটি স্মার্টফোন ব্যবহারকারীর বিভিন্ন ধরনের শারীরিক তথ্য সংগ্রহ এবং সরক্ষণ করতে পারবে। আইফোন ৫এস, গ্যালাক্সি এস৪, নেক্সাস ৫ প্রভৃতি স্মার্টফোনে এরই মধ্যে যুক্ত করা হয়েছে এমন ধরনের হার্ডওয়্যার যেগুলো মানুষের শরীরের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম। এসব তথ্যের মধ্যে রয়েছে দৌড়ানো বা হাঁটাচলার ধাপগুলো গণনা, সেগুলো থেকে কত ক্যালরি কত খরচ হলো তা পরিমাপ করা, কী পরিমাণ ক্যালরি খরচের জন্য কতটুকু হাঁটতে হবে বা কতটুকু দৌড়াতে হবে তার হিসাব করা প্রভৃতি। তবে অ্যাপল’র নতুন এই অ্যাপ্লিকেশন এর চাইতেও অনেক বেশি কাজ করতে সমর্থ হবে। এর মাধ্যমে শারীরিক তথ্য, ব্লাড সুগার, ঘুমের ধরণ, শ্বাস-প্রশ্বাসের হার, হূদস্পন্দনের গতি, জলীয় মাত্রা, অক্সিজেনের সম্পৃক্ততার মাত্রা, ওজন, রক্তচাপ প্রভৃতি তথ্যও সংগ্রহ করা যাবে সহজেই। ধারণা করা হচ্ছে, অ্যাপল যে আইওয়াচ তৈরি করতে যাচ্ছে, সেটিই আইফোনের জন্য শারীরিক এসব তথ্য সংগ্রহ করে দেবে। তবে রক্তে গ্লুকোজের মাত্রা, অক্সিজেনের সম্পৃক্ততা প্রভৃতি তথ্যের জন্য হয়ত বাড়তি আরও কোনো ডিভাইসের সহায়তা নেবে অ্যাপল। ৫টু৯ম্যাক ওয়েবসাইটে হেলথবুকের এসব তথ্য প্রকাশ হলেও এগুলো সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে অ্যাপল’র পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষ চমক হিসেবেই হয়ত তারা এগুলোকে শেষ সময় পর্যন্ত গোপন রাখতেই চাইবে।ইত্তেফাক
ট্যাগ:
Situs Streaming JAV