Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আইফোন থেকে লেনদেন সুবিধা চালু

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: October 21, 2014 | 9:50 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার আইফোন থেকে পণ্যের দাম কীভাবে পরিশোধ করতে হয় তা দেখানো হচ্ছে—এএফপিচালু হলো অ্যাপলের স্মার্টফোনের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা। সর্বশেষ অ্যাপলের আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ৮.১ সংস্করণে ‘অ্যাপল পে’ নামের সুবিধাটি চালু হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস ব্যবহারকারীরা নতুন আইওএস সংস্করণ হালনাগাদ করেই এ সুবিধা পাবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে অ্যাপল পে সুবিধা চালু করা হয়। একই সঙ্গে আইওএস ৮.১ সংস্করণ আরও বেশ কয়েকটি হালনাগাদ সুবিধাসহ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
নতুন এ সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা খাবার, পোশাক-আশাকসহ বিভিন্ন পণ্য কেনায় নিজের স্মার্টফোনই ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবেই কাজ করবে হাতের স্মার্টফোন। বিশ্বের অনেক জনপ্রিয় ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান ইতিমধ্যে ‘অ্যাপল পে’-এর সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাপল জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ৫০০ ব্যাংক এ সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে, যা পুরো যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড ব্যবহার করেন এমন ব্যবহারকারীদের ৮৩ শতাংশকে যুক্ত করতে সক্ষম। নতুন হালনাগাদের পর ব্যবহারকারীদের ‘পাসবুক ও অ্যাপল পে’ সুবিধাটি চালু করে নিতে হবে। আইফোনের মাধ্যমে এ কেনাকাটা নিরাপদ কি না, সে বিষয়ে রয়েছে আলোচনা। তবে অ্যাপল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অনেক বেশি নিরাপদ এবং সুরক্ষিত। ক্রেডিট কার্ডের কাজটিই এখানে আইফোন করছে, বাকি কাজটুকু সংশ্লিষ্ট ব্যাংক থেকেই দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সব সেবাদাতা প্রতিষ্ঠানসহ নানা ধরনের সেবা ব্যবহারের ক্ষেত্রে অ্যাপল পে ব্যবহার করা যাবে। ইতিমধ্যে এ সুবিধার ব্যাপ্তিতে যুক্ত হয়েছে দুই লাখ ২০ হাজারের বেশি প্রতিষ্ঠানে ‘অ্যাপল পে’ পেমেন্ট টারমিনাল সুবিধা, যা ব্যবহারকারীদের সহজেই অর্থ পরিশোধের সুবিধা দেবে।
—দ্য ভার্জ ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV