আওয়ামী পরিবারের শান্তি সমাবেশের প্রস্তুতি নিউইয়র্কে, ‘যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা তারেক পরিষদ’র
হাকিকুল ইসলাম খোকন, বাপ্স নিউজ, নিউইয়র্ক : জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানের সময় ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’ ব্যাপক বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। ‘যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ’ শীর্ষক এ কর্মসূচিতে বিএনপিসহ বাংলাদেশী জাতীয়তাবাদি আদর্শে উজ্জীবিত সকল প্রবাসীর অকুন্ঠ সমর্থন কামনা করা হয়েছে। তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদল ১০ আগস্ট বার্তা সংস্থা বাপ্স নিউজকে জানিয়েছে যে, জাতিসংঘের সামনে এবং শেখ হাসিনার হোটেলের সামনে বিক্ষোভের জন্যে যথাযথ কর্তৃপরে অনুমতি প্রার্থনা করা হয়েছে। জেএফকে এয়ারপোর্টেও কাল পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ করা হবে বলে উলেখ করেন তিনি।
‘বাংলাদেশে গণতন্ত্রের লেবাসে চরম স্বৈরাচার কায়েম করেছেন শেখ হাসিনা এবং সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ করলেই গুম-খুন অথবা মামলার শিকার হতে হচ্ছে’ বলেও অভিযোগ করেন তারেক পরিষদের চেয়ারম্যান জনাব বাদল। উলেখ্য, ২৪ সেপ্টেম্বর শেখ হাসিনার নিউইয়র্কে আসার কথা। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের কথা। ২৮ সেপ্টেম্বর তার বাংলাদেশে প্রত্যাবর্তনের কর্মসূচি রয়েছে।
তারেক পরিষদের উপরোক্ত কর্মসূচির পরিপ্রেক্ষিতে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আ’লীগের বিভিন্ন স্তরে। যে কোন ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর সাফল্যমন্ডিত করতে আওয়ামী পরিবারের লোকজন বদ্ধপরিকর বলে সংশিষ্টরা বার্তা সংস্থা বাপস নিউজকে জানান। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশ করা হবে। জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিপুলভাবে সংবর্ধনা জ্ঞাপনের প্রস্তুতিও চলছে আওয়ামী পরিবারে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








