Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আগামীর চাকরির বাজারে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতি বিষয়ে দক্ষ হতে হবে: বিল গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: January 24, 2021 | 12:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্ববিখ্যাত সফওয়্যার উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস’র মতে আগামীর চাকরির বাজারে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতি বিষয়ে দক্ষ হতে হবে। বিল গেটস’র মতে ভবিষ্যত চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা হবে এ তিন বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের। বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের কাছ থেক লব্ধ জ্ঞান, নিজের অভিজ্ঞতা ও জানাশোনা থেকেই এ মন্তব্যে তিনি পৌঁছেছেন বলে লিংকডিনের এক্সিকিউটিভ এডিটর ড্যানিয়েল রথকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিলিয়নিয়ার বিল গেটস ওই সাক্ষাতকারে বলেছেন, এই তিন বিষয়ে দক্ষ কর্মীরাই, ‘ভবিষ্যতে সব প্রতিষ্ঠানে পরিবর্তনের এজেন্ট’।
বিল গেটস বলেন, ‘আমি মনে করি, বিজ্ঞান, গাণিতিক দক্ষতা, অর্থনীতি- এই বিষয়গুলোতে প্রাথমিক জ্ঞানের দক্ষতা থাকলে- তার ওপর ভবিষ্যতের অনেক ক্যারিয়ারই নির্ভর করবে।’

কোডিং বা পর্যায় সারণির ওপর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নেই, তবে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা কীভাবে কাজ করে তার বোঝার সামর্থ্য থাকলে ক্যারিয়ারে তার দারুণভাবে কাজে দেবে বলে মনে করেন গেটস।

তিনি বলেন, ‘কোডিং লেখাটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে আপনাকে বুঝতে হবে ইঞ্জিনিয়াররা কোনটা করতে পারে এবং কোনটা করতে পারে না।’ আপনি কোডটি লিখবেন তা অগত্যা নয়, তবে প্রকৌশলীরা কী করতে পারে এবং তারা কী করতে পারে না তা আপনার বুঝতে হবে। গেটস বলেন, এরাই আপনার প্রতিষ্ঠানকে বৈপ্লবিকভাবে এগিয়ে নেবে। সূত্র: টিবিএস নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV