Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আগামী ২৩ জুন নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠেয় নির্বাচনে ফিরলেন দুই বাংলাদেশি-আমেরিকান নারী

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: May 5, 2020 | 4:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে আগামী ২৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ফিরলেন বাংলাদেশি আমেরিকান মেরি জোবাইদা এবং মৌমিতা আহমেদ। স্থানীয় বোর্ড অব ইলেকশন প্রথমে তাদের আইনগত এবং পেশাগত নামের পার্থক্যের কারণে মনোনয়নপত্র বাতিল করে দেয়। গতকাল সোমবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক তাদের পক্ষে রায় দেন। এর ফলে আগামী ২৩ শে জুন প্রাইমারি ব্যালটে তাদের নাম থাকছে। কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক লিওনার্দ লিভোটি রায়ের পর স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ফলে এ দুই বাংলাদেশি আমেরিকান নারীর নির্বাচনে লড়তে কোনো বাধা থাকলো না।

রাজ্য অ্যাসেম্বলিতে ডিস্ট্রিক্ট ৩৭ নম্বরে অ্যাসেম্বলি সদস্য পদে নির্বাচনের জন্য ব্যক্তিগত ও পেশাগত নাম পরিবর্তন করেন মেরি জোবাইদা এবং নর্থইস্ট কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪’র কুইন্স ৭২ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার পদে মৌমিতা আহমেদ। মেরির আসল নাম হলো মেহেরুন্নিসা। অন্যদিকে ডেমোক্রেটিক ডিস্টিক্ট লিডার পদের জন্য মৌমিতা নামে প্রচারণা চালালেও তার আসল নাম আতকিয়া। যে কারণে দুই মুসলিম বাংলাদেশি নারীকে ব্যালট থেকে বাদ দেয় বোর্ড অব ইলেকশন। তাদের দুজনের পক্ষে আইনি লড়াই করেন আইনজীবী আলী নাজমি।

নিউইয়র্কের কুইন্সে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মানুষের বসবাস হলেও এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ান বংশোদ্ভুত কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। আগামী ২৩ জুন কুইন্সে অনুষ্ঠেয় নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য ক্যাথি নোলানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোবাইদা। ক্যাথি নোলান ১৯৮৫ সাল থেকে ওয়েস্টার্ন কুইন্সে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭’র পক্ষে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে মৌমিতা আহমেদ নর্থইস্ট কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪’র কুইন্স ৭২ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV