Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আগামী ৫০ বছরে হারিয়ে যাবে সাড়ে ৩ হাজার ভাষা!

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: August 8, 2017 | 3:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গত ৫০ বছরে ভারত থেকে আড়াইশ’রও বেশি ভাষা হারিয়ে গেছে। এছাড়া আগামী ৫০ বছরে অর্ধেকেরও বেশি ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়ার (পিএসআইএল) গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি বলছে, বর্তমানে ভারতে প্রায় ৭৮০টি ভাষার প্রচলন রয়েছে। যার মধ্যে প্রায় চারশ’টি ভাষা বিলুপ্তের ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ শতাব্দিতেই পৃথিবী থেকে সাড়ে তিন হাজার ভাষা হারিয়ে যাবে।

ভাষা হরিয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভাষাবিদ ড. পবিত্র সরকার বলেন, মাতৃভাষায় পড়াশোনা না থাকায়, চর্চার সুযোগ না থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো তাদের ভাষা হারাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ছোট ছোট ভাষা নিয়ে সমস্যা হচ্ছে, যদি তারা একত্রে বসবাস করে তবে তাদের ভাষা টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে। কিন্তু তারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তাদের জন্যে শিক্ষার ব্যবস্থা করা সত্যি কঠিন হয়ে পড়ে।

চারশ’টি ভাষাকে মাতৃভাষায় পড়াশোনার আওতায় আনা কীভাবে সম্ভব?

এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছুটা সম্ভব হয়েছে।যদি ভারতের স্কুলের রিপোর্ট দেখা যায় তবে প্রায় ৬০-৬৫টি ভাষা প্রাথমিক স্তরে ব্যবহার করা হয়। এখনো চারশ’টি ভাষাকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। যার ফলে ভাষা হারিয়ে যাচ্ছে। পৃথিবীর ৭ হাজার ভাষার মধ্যে অর্ধেকেরও বেশি ভাষা এ শতাব্দিতেই হারিয়ে যাবে ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায়, এটা স্বাভাবিক প্রক্রিয়া।

তিনি বলেন, পৃথিবীতে ৪০ হাজার বছর যখন প্রথম ভাষা আসে তখন  প্রায় ১৫ থেকে ১৬ হাজার ভাষার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এ পর্যন্ত প্রায় অর্ধেক ভাষা হারিয়ে গেছে। আগামী একশতাব্দির মধ্যে একবিংশ শতাবদিতে পৃথিবীর আরো অর্ধেক হারিয়ে যাবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

একজন ভাষাবিদ হিসেবে ক্রমেই ভাষা হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্বিগ্নের বিষয় বলে মনে করেন কিনা-  এমন প্রশ্নের জবাবে, তিনি বলেন, নিশ্চয় ভাবার বিষয়। কারণ, জীব-বৈচিত্র্য ধ্বংস হওয়া যেমন মানুষের ক্ষতি তেমনি ভাষা হারিয়ে গেলে সংস্কৃতি, সাহিত্য হারিয়ে যাবে। বিবিসি বাংলা

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV