আটলাণ্টিক সিটি মাল্টি কালচারাল হেরিটেজ ফেস্টিবেল” জুন ১ থেকে ৩ জুন
আকবর হোসাইন, আটলাণ্টিক সিটি : একই দিন ১৬ই মে বুধবার আটলাণ্টিক সিটির ডানকিন ডোনাটস এ “আটলাণ্টিক সিটি মাল্টি কালচারাল হেরিটেজ ফেস্টিবেল” এ অংশগ্রহনের জন্য বিভিণ্ণ রাজনৈতিক দল ও সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় । জুন মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত এই ফেস্টিবল অনুষ্ঠিত হবে। সিটি অব আটলাণ্টিক সিটি আয়োজিত মাল্টি কালচারাল হেরিটেজ এই ফেস্টিবেলে পৃথিবীর বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়।সভায় বিভিণ্ণ রাজনৈতিক দল ও সংগঠনের অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানানো নয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সি,ক্যাব ওয়েল ফেয়ার সোসাইটি অব,আটলাণ্টিক সিটি ,আটলাণ্টিক সিটি বেঙ্গল ক্লাব, আটলাণ্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সি এবং বাংলাদেশ প্রেস ক্লাব আটলাণ্টিক সিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। মাল্টি কালচারাল হেরিটেজ ফেস্টিবেলে অংশগ্রহনে আগ্রহী যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশী বিভিণ্ণ সংগঠনকে বাংলাদেশ প্রেস ক্লাব আটলাণ্টিক সিটির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসাইনের সাথে [email protected] অথবা ৬০৯-৩৩৪-১৪৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








