আটলান্টার ফোবানা সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সহ জনপ্রিয় শিল্পীগণ আমন্ত্রিত
রুমী কবির, আটলান্টা : অবশেষে আটলান্টায় অনুষ্ঠেয় ২৭ তম ফোবানা সম্মেলনের আমন্ত্রিত বাংলাদেশের স্বনামধন্য অতিথি ও এসময়ের নামীদামী জনপ্রিয় শিল্পীদের উপস্থিতি নিশ্চিতকরণসহ তাদের নাম ঘোষণা করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। গত ২ জুন রোববার আটলান্টার গ্লোবাল মলস্থ ফোবানা সম্মেলন কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্মলনের আহবায়ক ডিউক হাসান খান এই তথ্য সম্বলিত খবরটি সকলকে আনন্দের সাথে অবহিত করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে ডিউক খান মক্কায় পবিত্র ওমরাহ্ পালন শেষ করার পর বাংলাদেশে গমন করে অতিথবৃন্দের আমন্ত্রণের সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পর তাঁদের যুক্তরাষ্ট্র আগমনের বিষয়টি নিশ্চিত করে গত ১ জুন আটলান্টায় ফিরে আসেন। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ ফোবানা সম্মেলন কমিটির আমন্ত্রণ গ্রহণ করে আগামী ৩০, ৩১ ও ১ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী বাংলাদেশীদের ফোবানা সম্মেলনের এই সম্প্রীতির মিলন মেলায় অংশগ্রহণের সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানানো হয়েছে।
এই দুই সম্মানিত মন্ত্রী ছাড়াও আরও যেসমস্ত অতিথি সম্মেলনে আসছেন তাঁরা হলেনঃ বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়েদ, বিশিষ্ট বিজ্ঞানী ও শিশু কিশোর বিজ্ঞান বিষয়ক অসংখ্য গ্রন্থের লেখক ডঃ জাফর ইকবাল, এফবিসিসিআইএর প্রথম মহিলা সহ সভাপতি মিসেস মনোওয়ারা হাকিম আলী, টিএমএসএসএর প্রধান নির্বাহী অফিসার এডভোকেট হসনে আরা এবং তিনটি ইলেক্ট্রনিক মিডিয়ার টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, চ্যানেল আই ও একুশে টিভি’র চেয়ারম্যান যথাক্রমে মাহফুজুর রহমান, ফরিদুর রেজা সাগর ও আব্দুস সালামসহ আরও কয়েকজন অতিথি।
জাঁকজমকপূর্ণ সম্মেলনের বিনোদন পর্বের চমক হিসেবে যে সমস্ত শিল্পীগণ আসছেন, তাঁরা হলেনঃ কনা, শাহনাজ বেলী,পার্থ বড়ুয়া, আরেফিন রুমী,জয়ন্ত চৌধুরী, ন্যান্সিসহ আরও বেশ কয়েকজন। ডিউক খান জানান যে, শিল্পীদের নামের তালিকা আরও বাড়বে এবং সময়মত তা জানানো হবে।
ফোবানা সম্মেলনের প্রস্তুতি কমিটির ঐ সভায় এছাড়া অন্যান্য আলোচনা ও গৃহীত সিদ্ধান্তসমুহের মধ্যে প্রবেশ পত্র বা রেজিস্ট্রেশান টিকেট তৈরির মুদ্রন কাজ প্রায় শেষ বলে জানানো হয় এবং দু’তিনদিনের মধ্যে টিকেট সাব কমিটির চেয়ারম্যান লিপি তালুকদারের কাছে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্যে হস্তান্তর করা হবে বলে জানানো হয়। সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানমালার পরিচালক গোলাম মহিউদ্দিন ও সহযোগী রোমেল তিন দিনের অনুষ্ঠান সমুহের একটি দিকনির্দেশনা সহ সার্বিক কর্মকাণ্ডের ধারনা সকলের মাঝে উপস্থাপন করেন। একইসাথে আয়োজক কমিটির পক্ষ থেকে নির্মাণ করা সকল অনুষ্ঠানগুলি যাতে গুণগত মানের দিক থেকে উত্তীর্ণ হতে পারে এবং বাংলাদেশের সাংস্কৃতিক গৌরব গাঁথা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে ফুটিয়ে তোলা যায়, সেইদিকে মনোযোগী হওয়ার জন্যে সকল সাংস্কৃতিক সংগঠকদের প্রতি আহবান জানানো হয়।
সভায় আহবায়ক ডিউক ছাড়াও বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেন নির্বাহী পরিচালক ডাঃ মুহাম্মদ আলী মানিক, স্বাগতিক সংগঠনের সহ সভাপতি আরেফীন বাবুল, সদস্য সচিব এম মওলা দিলু, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সদস্য সচিব মোহন জব্বার, কো কনভেনর যথাক্রমে নেহাল মাহমুদ, সৈয়দ মুরাদ ও অসীম সাহা, উপদেষ্টা আকবর আজাদ কয়েশ, কো অরডিনেটর ফারুক আহমেদ, মূলধারার অনুষ্ঠান চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে আহমেদুর রহমান পারভেজ ও এইচ এম হাশেম, যুব ফোরাম চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে হামিদুর রহমান তওহিদ, ইলিয়াস হাসান, আবু নাসের মিলন ও দেবযানী সাহা, একোমডেসন চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ ওয়াসি উদ্দিন ও সঙ্ঘ প্রিয়া বড়ুয়া, ম্যাগাজিন ও পাবিলেকেশন সহযোগী সম্পাদক শ্যাম চন্দ, কমিউনিকেশন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মুকুল, ট্রান্সপোর্টেশন চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে আওলাদ হসেন ও কামরান, অতিথি আপ্যায়ন চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে আরিফ আহমেদ ও মোহাম্মদ রশীদ, রেজিস্ট্রেশান চেয়ারম্যান মাহমুদুল খান আপেল, খাদ্য ও পানীয় সরবরাহ চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে সরফু চৌধুরী ও জুয়েল মিয়া, টিকেট রক্ষণাবেক্ষণ চেয়ারম্যান লিপি তালুকদার, মহিলা বিষয়ক চেয়ারম্যান ও কো চেয়ারম্যান যথাক্রমে মিসেস চন্দ ও আরজু, প্রমুখ।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন









