Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৪৭তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: March 26, 2022 | 8:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: গত ২০ মার্চ, রবিবার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৪৭তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয় । সমারস পয়েন্টে অবস্হিত গেটওয়ে প্লে হাউজের  মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

newsusaonline
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। কনভেনশনে আটলান্টিক  কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তাদের  কনভেনশনে উপস্হিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত  ডেমোক্র্যাটিক দলের নেতা কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রায়  প্রশংসনীয়  অবদান রাখায়  বিভিন্ন নেতৃবৃন্দকে    পুরস্কৃত করেন ।

কনভেনশনে  আগামী  নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথম বারের মতো দক্ষিন এশীয় অভিবাসীদের মধ্য থেকে কমিশনার এট লারজ পদে  হাবীব রেহমান ও কমিশনার পদে জে শাহকে মনোনয়ন দেওয়া হয়।এছাড়া কংগ্রেসনাল প্রার্থী পদে টিম কনভেনশনে দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা মো: হোসাইন মোর্শেদ, সৈয়দ মো: কাউসার, সুব্রত চৌধুরী, জহিরুল ইসলাম বাবুল, আনজুম জিয়া, আমীর কাশ্মীরি, বিনোদ ভেলোর প্রমুখ উপস্হিত ছিলেন ।

এছাড়া আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট মিসেস লা কোয়েটা স্মল , আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যাণ্ট মেন্ডি ডেইস
চ্যাপম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV