আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জে সাগরে হাঙরের আক্রমণে মার্কিন তরুণী লিন্ডসের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জে সাগরে হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার ২১ বছর বয়সী তরুণী জর্ডান লিন্ডসের। জর্ডান লিন্ডসে পরিবারের সাথে বেড়াতে গিয়েছিলেন বাহামা দ্বীপপুঞ্জে। সাগরে সাঁতার কাটতে নামলে তার ওপর হামলা করে তিনটি হাঙর। হাঙরের আক্রমণেই মৃত্যু হয় তার। বুধবার এই ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছে, মৃত তরুণীর হাত-পা আর নিতম্ব ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে ঘাতক হাঙ্গরগুলো। হাঙ্গরের আক্রমণের পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
রয়্যাল বাহামা পুলিশের ডেপুটি কমিশনার পল রোলে তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, বুধবার বেলা দুইটায় এই ঘটনাটি ঘটে। তিনটি হাঙ্গরের মুখে পড়ে জর্ডানের মৃত্যু হয়েছে। বাহামা দ্বীপপুঞ্জের রোজ দ্বীপে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে নেমেছিলেন তিনি।
স্থানীয় টেলিভিশন কেএবিসি জানিয়েছে, লিন্ডসের বাবা-মা বলছে, তারা হাঙ্গরগুলোকে দেখে মেয়েকে সতর্ক করেছিল কিন্তু মেয়ে তাদের কথা শোনেনি। কর্মকর্তারা বলছে, মৃত তরুণীর হাত-পা আর নিতম্ব ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে ঘাতক হাঙ্গরগুলো। হাঙ্গরের আক্রমণের পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বাহামার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জর্ডান লিন্ডসের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। তারা এ জন্য তরুণীর পরিবারে প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে। তারা জানিয়েছে, ময়না তদন্ত শেষে মার্কিন দূতাবাসের মাধ্যমে লাশ ক্যালিফোর্নিয়ায় পাঠানো হবে। সিএনএন অনলাইন জানিয়েছে, সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান ওই তরুণী। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








