আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সির আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদ্যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আয়োজকদের সূএে জানা গেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বিএনপি অব নিউজারসি স্টেট সাউথ, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরানের নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব অব আটলানটিক সিটি সহ বিভিন্ন সংগঠন এখানকার অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করবে।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক,সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, আটলান্টিক সিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর নেতৃত্বাধীন অংশের উদ্যোগে একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ১৭২০ আটলান্টিক অ্যাভিনিউর অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব আটলান্টিক সিটির বিভিন্ন আঞ্চলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনকে সংগঠনের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








