আটলান্টিক সিটিতে ইফতার মাহফিল
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে গত বারো মে, রবিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল-তাকওয়ায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম শেখ তৌফিক।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যোগদানকারী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা হলেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মো: হোসাইন মোর্শেদ,ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী সোহেল আহমদ, শিক্ষাবিদ এম এ গনি, ডা: আজাদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির প্রাক্তন সভাপতি কাজী লিটন, কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম সুলতান, জাহাংগীর হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, আবদুল জামিল, দিদারুল ইসলাম, মুক্তাদির রহমান, শেখ আমিন, শাহানূর নান্না, কমিউনিটি একটিভিস্ট এমডি জাহেদ, জহিরুল ইসলাম সেনটু, গোলাম হাফিজ, সাংবাদিক আবু নছর, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








