Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে এসিএমইউএর ভাইস চেয়ারম্যান মো. দিদারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 11, 2022 | 10:11 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে  দশ এপ্রিল, রবিবার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান মো. দিদার এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদের খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন ।

করোনা মহামারির ভয়াবহতা কাটিয়ে ওঠায় এবছর ধর্মপ্রাণ মুসলিমরা স্বতস্ফূর্তভাবে ইফতার মাহফিলে যোগ দেন।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ প্রার্থী হাবীব রেহমান সহ আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV