আটলান্টিক সিটিতে জমজমাট পিঠা উৎসব
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : বাংলাদেশে অনেকটা প্রবাদ বাক্যের মতোই প্রচলিত “পিঠা ছাড়া শীত জমেই না”। এই আপতবাক্যটি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মনোভূমে এমনভাবে প্রোথিত হয়ে আছে যে সুদূর প্রবাসেও তারা তা ভুলতে পারেনি। তাইতো তুষার ভেজা শীতের রাতে শীতের মজা লুটতে প্রবাসীরা মেতে ওঠে জমজমাট পিঠা উৎসবে।
নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ গত ১৪ জানুয়ারি মংগলবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেনটার এর উদ্যোগে “পিঠা উৎসব” এর আয়োজন করা হয়েছিল। বিপুল সংখ্যক প্রবাসীর পিঠার স্বাদ আস্বাদন এর লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। পিঠা উৎসবে নকশী পিঠা, চনদ্রপুলি, পাকান পিঠা, সাপ পিঠা, ক্ষির পিঠা সহ বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে গিয়েছিল। আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়েছিল, মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়েছিল, ”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।
পিঠা উৎসবে বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির লোকজন অংশগ্রহন করে এবং পিঠার স্বাদ আস্বাদন করে তৃপ্তির ঢেঁকুর তোলে। পিঠা উৎসব এর আয়োজন প্রসংগে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, “প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস”। পিঠা উৎসবে বিজয়ীরা হলেন পারভীন আক্তার, নাহিদা শিপন ও কামরুন নাহার। বিজয়ীদেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








