Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: June 16, 2016 | 3:15 PM

আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইনঃ-গত ১৫ জুন বুধবার আটলান্টিক সিটির আলবেনী এভিনিউস্থ মসজিদ মোহাম্মদিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল। যুক্তরাষ্ট্রের নিউজার্সীর আটলান্টিক সিটিসহ নিকটবর্তী অন্যান্য সিটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী জালালাবাদবাসী এতে অংশগহন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা তাইজুল ইসলাম তানজিম। প্রায় ৫ শতাধিক সাউথজার্সীবাসীর জমজমাট এই ইফতার মাহফিলে অংশগ্রহন করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত সিলেট ও জালালাবাদবাসী স্বপরিবারে । বিপুল পরিমান লোকের  উপস্থিতিতে মসজিদ মোহাম্মদিয়া ছিল সরগরম । অনুষ্ঠানস্থলে ছিলো না তিল ধারণের ঠাঁই। আটলান্টিক সিটিতে  বিপুল লোকের অংশ গ্রহণে ইফতার মাহফিলের মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। চমৎকার ধর্মীয় পরিবেশে আয়োজিত ইফতারের আয়োজন ছিল খুবই সুচারু।

ইফতার কমিটির আহবায়ক আজিজুল ইসলাম ফেরদৌস এবং সদস্য সচিব মোঃ সোহেল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলের সহযোগিতায় ছিলেন গোলাম হাফিজ, হাফিজুর রহমান, সৈয়দ গোলাম কিবরিয়া, সুজল আহমেদ, মুজিবুর রহমান শোয়েব, শাহ আলম ওসমানী, আমিনুর রহমান, মোঃ আবদুস সুবহান, মোঃ আলী, তাহের চৌধুরী জিনু, মোঃ আবুল কালাম, সৈয়দ মোঃ দোহাসহ বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর অন্যান্য নেতৃবৃন্দ। ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV