Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে দোল উৎসব উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: March 14, 2017 | 7:10 AM

আটলান্টিক সিটি : বাংলার প্রকৃতি এখন মেতেছে দোল উৎসবের রংয়ের খেলায়।দোল উৎসবে বাংগালি নিজে যেমন রংগীন হচ্ছে, তেমনি অন্যকেও রাঙাচ্ছে রংয়ে।এই রং ছড়িয়ে পড়েছে বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।বাংলার এই দোল উৎসবের ছোঁয়া লেগেছে হাজার হাজার মাইল দূরের আটলান্টিক মহাসাগরের পাড়ের আটলান্টিক সিটির প্রবাসীদের মনেও।সনাতন ধর্মমতে, তৎসম শব্দ ‘হোরি’র অপভ্রংশ হোলি। সেখান থেকে হোলক, হোলিকা, যার অর্থ ডাইনি। স্কন্দপুরাণের ফাল্গুন মাহাত্ম্য অংশের হোলিকা বধ কাহিনি থেকেই এ উৎসবের উৎপত্তি বলে পণ্ডিতদের ভাষ্য।

কথিত আছে, ফাল্গুনী পূর্ণিমা তিথির এ দিনে বৃন্দাবনের নন্দ কাননে শ্রীকৃষ্ণ আবীর ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতে উঠেছিলেন। এরপর কৃষ্ণভক্তরা আবীর ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলেন।এ আবীর খেলার স্মরণে হিন্দু সম্প্রদায় এই হোলি উৎসব উদযাপন করে থাকে। বলা হয়ে থাকে, কৃষ্ণ নিজের কৃষ্ণগাত্রবর্ণটি ঢাকতে গায়ে হরেক রঙ মেখে রাধার সামনে হাজির হতেন। সেই থেকেই নাকি এ উৎসবের শুরু।

সংস্কৃতিসেবী বিপ্লব তালুকদার দোল উৎসব সম্পর্কে বলেন, এই উৎসব অশুভকে ধ্বংস করে নতুনকে স্বাগত জানাবে।তিনি আরো বলেন, হোলি বা দোল যে নামেই ডাকা হোক না কেন, এই উৎসব সারা দেশে ‘ধর্মের গণ্ডি পেরিয়ে সার্বজনীন রূপ’ নিয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি হাজির করছে।

রবীন্দ্র সংগীত শিল্পী তৃষা তালুকদার বলেন, “ দোল উৎসবে পরিবারের সবার মঙ্গল কামনা করেছি। পৃথিবীর সকল মানুষ মিলেই তো একটি বড় পরিবার। সেই পরিবারটিকে যেন ঈশ্বর সব বিপদ আপদ থেকে ত্রাণ করেন সেই প্রার্থনা করেছি।”তিনি আরো বলেন, “ দোল উৎসবের মাধ্যমে মানুষের মনোজগতে অসাম্প্রদায়িক চেতনা আরও বেশি জাগ্রত হোক। রঙের রাজা বসন্তে হোলি উৎসব হয়ে উঠুক সত্য, প্রেম আর মঙ্গলের উৎসব!” সংগীত শিল্পী প্রিয়াংকা দাশ বলেন,দোল উৎসব উদযাপনের মাধ্যমে আমরা বিশ্বের ঘরে ঘরে মঙ্গল বার্তা পৌঁছে দিই।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV