Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো গনেশ পূজা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: August 25, 2020 | 7:49 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা ও উৎসব। শিব ও পার্বতী-পুত্র গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন,এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন।সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। আটলান্টিক সিটির ১৪১১,পেনরোজ এভিনিউর একটি ভেনুতে গত ২২ আগষ্ট শনিবার থেকে গনেশ পূজা উদযাপন শুরু হয়েছে এবং তা আগামী ২৬ আগষ্ট বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন রাত আটটা থেকে দশটা পর্যন্ত গনেশ পূজার কার্যক্রম চলবে।

গনেশ পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পূজা অর্চনা,সনধ্যারতি ,প্রসাদ বিতরন ইত্যাদি। করোনাকালে সম্পূর্ণ স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে গনেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো গনেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকরা আরো জানিয়েছেন,করোনার কারনে এবার সীমিত পরিসরে তাঁরা গনেশ পূজার আয়োজন করেছেন।আগামীতে আরো ব্যাপক পরিসরে ও ব্যাপক আয়োজনে গনেশ পূজা উদযাপনের পরিকল্পনা আছে বলে আয়োজকরা জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV