Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বিনামূল্যে মাক্স ও গ্লাভস বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: May 4, 2020 | 7:55 PM

আটলান্টিক সিটি থেকে সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যে করোনা সংক্রমনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, মাস্ক, গ্লাভস পরে করোনা ভাইরাসের. সংক্রমণ কিছুটা ঠেকানো যায়। কিন্তু এখন মাস্ক ও গ্লাভস এরও সংকট, সহজে তা মিলছেও না।এই পরিস্থিতিতে করোনা সংকটে মানুষকে মাস্ক ও গ্লাভস দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন আটলান্টিক সিটির দুই প্রবাসী বাংলাদেশী এ্যাকটিভিষট আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার।তাঁরা উদ্যোগ নিলেন সাধারণ মানুষের কাছে বিনামূল্যে মাস্ক ও গ্লাভস বিলি করার।তাঁদের এই মহতী উদ্যোগে  সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে এলেন আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, জাহাংগীর হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, সৈয়দ মো: কাউসার, রেজাউল ইসলাম খালিদ, ফারুক তালুকদার, আকবর হোসেন, মো: শাহীন, জয়দেব কর্মকার, নীলাদ্রি চৌধুরী, রওশনউদদীন, মো: কবির, মো: জাফর, সাখাওয়াত হোসেন, শামীম খান, সঞ্জয় বিশ্বাস, পুলক কান্তি দাশ, সোহরাব হোসাইন, রূপন মল্লিক, শান্তনু সরকার প্রমুখ।                                                                        গত তিন মে রবিবার সারা আটলান্টিক সিটি ঘুরে ঘুরে  মাস্ক ও গ্লাভস  বিলি করেছেন প্রবাসী   বাংলাদেশীদের পক্ষে  কাউন্সিলর আনজুম জিয়া,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা  সুমন মজুমদার,কমিউনিটি  এ্যাকটিভিষট রওশনউদদীন।তাঁরা আটলান্টিক সিটি রেসকিউ মিশন, সিনিয়র সিটিজেন ভবন, বোর্ডওয়াক, টাউন হাউস, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নগরবাসীর ঘরে ঘরে যারা এই পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস ব্যবহার করছেন না বা সহজে পাচ্ছেন না তাদের হাতে মাস্ক ও গ্লাভস  তুলে দেন।                                                                                এই মানবিক সহায়তা প্রসঙ্গে  সুব্রত চৌধুরী ও সুমন মজুমদার  বলেন, ‘আমরা সবসময় নিজেদের সাধ্যানুযায়ী মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি। করোনার এমন দুর্যোগময়           পরিস্থিতিতে আমাদের সবার একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে কমিউনিটি এ্যাকটিভিষটদের আরও বেশি প্রয়োজন।কমিউনিটি এ্যাকটিভিষট হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকেই এই কাজটি করেছি আমরা।করোনার এই দু:সময়ে একা একা ভালো থাকা সম্ভব নয়,সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে – এমন প্রেরণা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।আমাদের এই মহতী প্রয়াসে যেসব প্রবাসী বাংলাদেশী তাঁদের সহায়তার হাত প্রসারিত করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানাচ্ছি।                                                      করোনার এই সংকটকালে প্রবাসী বাংলাদেশীদের মানবিক এই সহায়তা  আটলান্টিক সিটির  সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। এই মানবিক সহায়তার মাধ্যমে প্রবাসে                              বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়ছে বলে বিদগ্ধজনরা মনে করেন। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV