Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘ফুড ব্যাংক’ কার্যক্রম

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: June 21, 2020 | 1:26 AM

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আটলান্টিক সিটিতে গত ১৮ জুন বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ঐদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় ‘ফুড ব্যাংক অব নিউ জারসি’ তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করে। করোনার দুর্যোগকালীন সময়ে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক যথাযথ স্বাস্হ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “ফ্রেন্ডস ইন অ্যাকশন ইনক” ও “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি”।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে এই ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV