Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ভিন্নধর্মী সুন্দরী প্রতিযোগিতা-মিস সিনিয়র আমেরিকা ২০১৭ : ৭৩ বছর বয়সে জিতলেন বিশ্ব-সুন্দরীর মুকুট

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: October 22, 2017 | 12:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আটলান্টিক সিটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী সুন্দরী প্রতিযোগিতা – মিস সিনিয়র আমেরিকা ২০১৭। এ সুন্দরী প্রতিযোগিতাটি মূলত ছিল নানি-দাদি বয়সী নারীদের নিয়েই। জমকালো পোশাকে সুসজ্জিত হয়ে নানি-দাদিরা অংশ নেন মিস সিনিয়র আমেরিকা ২০১৭ তে। এবারের প্রতিযোগিতায় বিজয়ীর বয়স ৭৩। শরীরের ত্বকের ভাঁজ পড়েছে অনেক আগেই। এই বয়সে বিশ্ব সুন্দরীর খেতাব ছিনিয়ে নিলেন নিউ জার্সির ক্যারোলিন স্লেড হার্ডেন। শতাধিক নারীকে পেছনে ফেলে হয়েছেন মিস সিনিয়র আমেরিকা।
গত শুক্রবার রিসোর্টস ক্যাসিনো হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সেরার মুকুট পরিয়ে দেয়া হয়। উচ্ছ্বসিত হার্ডেন বলেন, এ বয়স হচ্ছে মার্জিত সৌন্দর্যের। এটি কেবল শুরু, শেষ না। দুই সন্তানের জননী ক্যারোলিন স্লেড হার্ডেন বলেন, সৌন্দর্য প্রদর্শনী বলতে লোকে মনে করে শারীরিক সৌন্দর্য। তবে এটি আসলে ভেতর থেকে আসা সৌন্দর্য। প্রতিদিন সকালে নিয়ম করে শরীরচর্চা করি। ৭০ বছর বয়সেও কি করে সুন্দর থাকা যায় এর কোনো জাদুকরি উত্তর নেই। তিনি বলেন, খোদার কাছে প্রার্থনা করুন আর স্বাস্থ্যকর খাবার খান। এবারের মিস সিনিয়র আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ৬০ থেকে ৯০ বছরের নারীরা। প্রতিযোগীদের অনেকে ক্যান্সার, তালাক ও বৈধব্যের মতো যন্ত্রণার মধ্যদিয়ে সময় পার করে এসেছেন। তারা নানা ধরনের নাচ-গান আর হাঁটাচলার প্রদর্শনী দেখিয়ে প্রমাণ করেন বেশি বয়স কোনো ব্যাপার নয়, ইচ্ছে থাকলে সব সম্ভব।

ট্যাগ:
Situs Streaming JAV