আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহর উদ্যোগে ইফতার মাহফিল
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-: রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে গত সাত এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহ চৌধুরীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্বে জনাব ওবায়দুল্লাহ চৌধুরী ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ব মানবতার সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদের খতিব মওলানা আজিমউদ্দিন।করোনা মহামারির ভয়াবহতা কাটিয়ে ওঠায় এবছর ধর্মপ্রাণ মুসলিমরা স্বতস্ফূর্তভাবে ইফতার মাহফিলে যোগ দেন।প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের









