আটলান্টিক সিটিতে ‘রাম নবমী’ উৎসব পালিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-আটলান্টিক সিটিতে ১০ এপ্রিল, রবিবার সন্ধ্যায় ‘রাম নবমী’ উৎসব পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ৩০১৭, ল্যান্ডমার্ক কোর্ট এর ভেনুতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রাম নবমী’ উৎসব পালিত হয়। ‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পুজা অর্চনা, রামায়ন পাঠ, কথামালা, কীর্তন ইত্যাদি।
হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ‘’রাম নবমী’ । চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন এই উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি মর্যাদা পুরুষোত্তম হিসেবেও খ্যাত।
রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।
‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, তৃপ্তি সরকার, সজল দাশ, সুপ্রীতি দে, মিনু নন্দী, সজল চক্রবর্তী, শুক্লা পাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সুমি মজুমদার, লাকী চৌধুরী, রানা দাশ, ইন্দিরা চৌধুরী, ক্ষমা সরকার, শান্তনু সরকার, কানাই দাশ প্রমুখ ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের









