Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে শিক্ষাবিদ আব্দুল গনির দাফন সম্পন্ন, কমিউনিটির শোক

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: March 4, 2021 | 9:57 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : বিশিষ্ট শিক্ষাবিদ কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক সোহেল আহমদ এর পিতা আব্দুল গনি গত ২৭ ফেব্রুয়ারি ভোরে নিউজার্সির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। মৃত্যুর পূর্বে তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কণ্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষাবিদ আব্দুল গনির দেশের বাড়ি কুলাউড়া উপজেলার মির্জাপুর গ্রামে। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে আটলান্টিক সিটির মসজিদ আল তাকওয়ায় জানাজা শেষে তাঁকে মারমোরা কবরস্থানে দাফন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মরহুমের জানাজায় অংশ নেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্ট্রি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাবের সভাপতি ফারুক তালুকদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ আব্দুল গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV