আটলান্টিক সিটিতে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি পালিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ছয় মার্চ সোমবার শ্রী চৈতন্য দেব এর আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে প্রবাসী হিন্দুদের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, জপমালা, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, প্রসাদ বিতরন ইত্যাদি।
চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বী মতানুযায়ী,
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না। আলোচকরা আরো বলেন, ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। তাছাড়া ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সহায়তা করে। তাঁরা আরো বলেন, ধর্মীয় চেতনা অন্তরে ধারন করলে জীবনকে অনন্য উচ্চতায় নেওয়া সম্ভব হয়।
ধর্মসভায় সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।
কৃষ্ণ ভক্ত সুমন মজুমদার, প্রদীপ দে, মেরি দে, সুমি মজুমদার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রভীন ভিগ, সাতিন্দর ভিগ, নিতি কালসারিয়া, দীপা দে জয়া, ক্ষমা সরকার, রানা দাশ, সজল চক্রবর্তী, সুনীল দাশ প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ।
ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements









