আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান পদে শপথ নিলেন মামুন
সুব্রত চৌধুরী- যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে শপথ নিলেন বাংলাদেশি আমেরিকান মো. মোমিনুল হক মামুন। গত আঠারো সেপ্টেম্বর বুধবার বিকেলে পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে শপথ গ্রহনের মাধ্যমে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।
তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর উপজেলার বারো পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম জয়নাল আবেদীন ও মাতার নাম সালেহা বেগম। মো. মোমিনুল হক মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন এবং তিনি রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর। ৫৩ বছর বয়সী মো. মোমিনুল হক মামুন ২০০৮ সালে অভিবাসীর মর্যাদায় আমেরিকায় আসেন।বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর অধীনে কর্মরত আছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সদস্য মোঃ মোমিনুল হক মামুন শপথ গ্রহনের পর এই প্রতিবেদককে বলেন, কাউন্সিলম্যান হিসাবে তিনি নগরীর পঞ্চম ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের সার্বিক কল্যাণে আত্ননিয়োগ করবেন। তিনি তাঁর নতুন দায়িত্ব যাতে সৎ, নিষ্ঠা ও যোগ্যতার সাথে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।
পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে মোঃ মোমিনুল হক মামুন শপথ নেওয়ায় তাঁকে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার পদ শূন্য হলে মোঃ মোমিনুল হক মামুন এই পদে আসীন হন। পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে মোঃ মোমিনুল হক মামুনের শপথ নেওয়ার সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








