Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান প্রার্থী মামুনের নির্বাচনী সভা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: October 18, 2024 | 5:49 PM

সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুনের নির্বাচনী সভা গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্হানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল, শহীদ খান, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, আব্দুর রফিক, মনিরুজামান মনির, মোঃ জামিল, মোঃ শাহরিয়ার আহমেদ, মিরাজ খান, সুরজিৎ চৌধুরী,ফরহাদ সিদ্দীক, সুব্রত চৌধুরী, সৈয়দ শহীদ, আমিরুল ইসলাম টফি, শাহারু চৌধুরী, বেলাল হোসেন, বিপ্লব দেব, ফেরদৌস আহমদ, শামসুল ইসলাম শাহজাহান, আহসান হাবীব, মোঃ শাহজালাল, সোহাগ করিম, বেলাল উদ্দীন, আবদুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের কারনে মোমিনুল হকের পক্ষে কমিউনিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী পাঁচ নভেম্বর, মংগলবার এর নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।
কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুন তাঁর বক্তব্যে সভায় উপস্হিত সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের কাজে অংশগ্রহনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তাঁকে পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে জয়ী করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, বর্তমানে মোমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ