Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: January 30, 2020 | 11:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টিক সিটি: আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা গত আঠাশ জানুয়ারি মংগলবার বিকেলে অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি জন ডাবলিন, সহ সভাপতি ফারুক হোসেন, সদস্য প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, আলবার্ট হারবার্ট, কাজী ইসলাম, এলেন থমাস উপস্থিত ছিলেন।

পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারইনটেনডেনট ব্যারি এস কালডওয়েল তাঁর প্রতিবেদন পেশ করেন। এছাড়া ছাএ প্রতিনিধি হিসাবে সভায় বক্তব্য রাখেন আটলান্টিক সিটি হাই স্কুল এর একাদশ গ্রেডের ছাএী ফারহানা সিদ্দীক। পর্ষদ সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ারড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ সহ অন্যান্য অভিবাবকরা।
সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, সহ সুপারইনটেনডেনট, ব্যবসা প্রশাসকবৃনদ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন কমিউনিটির লোকজনও সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV