Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: April 13, 2022 | 12:40 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময়  মঙ্গলবার  (১২ এপ্রিল )  সন্ধ্যায়  সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন । সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, সদস্য জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, মাইকেল কাপলেস, টরেস মেফিল্ড, কাজী লিটন, ওয়ালটার  জনসন, আলবার্ট  হারবারট  উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট  ড: লা কোয়েটা স্মল  তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন  করেন।

এছাড়া  কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্বও পর্ষদ  সভায় বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় ‘জাতীয়  সহকারী  অধ্যক্ষ  সপ্তাহ’  পালন উপলক্ষে  আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলের  সহকারী অধ্যক্ষদের হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেণ্ট  ড: লা কোয়েটা স্মল।

পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দ  সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV