Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আদালতে বাংলাদেশী নাফিস : নিউইয়র্কের কেন্দ্রীয় রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগ অস্বীকার

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: November 28, 2012 | 7:46 AM

 

নিউইয়র্কের কেন্দ্রীয় রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করলেন বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের কেন্দ্রীয় আদালতে নাফিস নিজেকে নির্দোষ বলে দাবি করেন বলে রয়টার্সের এক খবরে বলা হয়।

রয়টার্স অনলাইন জানায়, গতকাল মঙ্গলবার জেলখানা থেকে নাফিসকে আদালতে হাজির করা হয়। এসময় তাঁর পরনে ছিলো কয়েদির পোশাক। তবে নাফিস নিজে আদালতে কোনো কথা বলেননি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাঁর আইনজীবি হিসেবে আছেন জেমস লুনাম। তিনিই আদালতে নাফিসের বক্তব্য তুলে ধরেন। বিচারকার্য্য শেষ হওয়ার পর সাংবাদিকরা লুনামের মুখোমুখি হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত ১৬ নভেম্বর ব্রুকলিনের গ্র্যান্ড জুরি নাফিসকে অভিযুক্ত করেন। ব্রুকলিনের ফেডারেল আদালতে জমা দেয়া গ্র্যান্ড জুরির নথিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্যে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের চেষ্টা এবং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে নাফিসের বিরুদ্ধে। তবে মঙ্গলবার নাফিস আদালতকে বলেন, দুটি অভিযোগের কোনটিরই ভিত্তি নেই। সম্প্রতি নাফিসের বাবা জানান, কথা বলার সুযোগ দেওয়ার পর নাফিস তাঁকে ফোনে বলেন তিনি (নাফিস) কোনো অপরাধ করেননি।

গত ১৭ অক্টোবর কথিত স্টিং অপারেশনের মাধ্যমে নাফিসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই। তারা জানায়, এই বাংলাদেশি তরুন এক হাজার পাউন্ড বিস্ফোরক দিয়ে কেন্দ্রীয় রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি। এফবিআই বলছে, নাফিসের উদ্দেশ্য হাতেনাতে প্রমাণের জন্য তারাই নকল বিস্ফোরক ট্রাকে বোঝাই করে।

২১ বছর বয়সী নাফিসকে রাখা হয়েছে ব্রুকলিনের কারাগারে। চলতি বছরের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দক্ষিণ-পূর্ব মিসৌরীর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাফিস। কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে ওই কোর্স শেষ না করেই জুনের শেষ সপ্তাহে নিউইয়র্কে একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হন তিনি। এফবিআই নাফিসকে গ্রেপ্তারের পর ঢাকায় তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি ষড়যন্ত্রের শিকার।রয়টার্স

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV