Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

আধ-ঘণ্টার জন্য বন্ধ ছিল টুইটার

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 4, 2013 | 9:13 AM

ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার প্রায় আধ-ঘণ্টার জন্য ডাউন বা বন্ধ ছিল। প্রাত্যহিক রুটিন অনুযায়ী টুইটারে কিছু পরিবর্তন করার সময় এ অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। প্রাত্যহিক রুটিনে সমস্যাগুলো সমাধানের সময় একটি ভুলের প্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরীয় সময় (পিডিটি) অনুযায়ী দুপুর ১ টা ৮ মিনিট থেকে ১ টা ৩৩ মিনিট পর্যন্ত টুইটার ডাউন ছিল। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই তা ঠিক করা হয়। একটি বার্তা দিয়েও সমস্যাটি সম্পর্কে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের অবগত করে। নতুন টুইট পাওয়ার ক্ষেত্রে বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয়েছে এ সময়টা। ব্যবহারকারীরা যখনই কোন প্রিয় বিষয়ে ক্লিক করছিলেন, তখনই টুইটার স্ক্রিনে ভেসে আসছিল ‘সামথিং ইজ টেকনিক্যালি রং’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যাগুলো সমাধান করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ২০০৬ সালে টুইটারের জন্ম হওয়ার পর থেকে এটি যে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে ও যে হারে টুইট বার্তা আদান-প্রদান করছেন ব্যবহারকারীরা, তাতে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। টুইটারের দাবি, তাদের ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশি। তারা দিনে প্রায় ৪০ কোটি টুইট বার্তা আদান-প্রদান করে থাকেন।মানবজমিন 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV