আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট আয়োজিত তরবিয়ত, যিকর ও দু’আ মাহফিল: হিংসা-বিদ্বেষ মুক্ত পারস্পরিক ভালোবাসাই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ ত্বরান্বিত করে-বড় ছাহেব কিবলাহ ফুলতলী (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/613847366415895
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরি উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেন, “হিংসা-বিদ্বেষ মুক্ত প্রেম-প্রীতি ভালোবাসা পূর্ণ সমাজ ব্যবস্থাই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ ত্বরান্বিত করে। সুতরাং মনুষ্যত্বের বিকাশ সাধনে এটাই হোক মানব জীবনের পরম প্রাপ্তি। যে প্রাপ্তির সুফল সমাজের সর্বস্থরে বিকাশের ফলে মানবতার জয়গান গীত হবে। যেখানে মানুষে-মানুষে থাকবে না কোন হিংসা-বিদ্বেষ, অহমিকা, অন্যায়-অত্যাচার। ইয়াতিম অনাথ গরীব অসহায় দুঃস্থ মানুষের প্রতি সমাজের বিত্তশালীরা সাহায্যের হাত প্রসারিত করে তাদের মুখে হাসি ফুটিয়ে হাক্কুল ইবাদের প্রতি যত্নশীল হয়ে মানবতার বাণী দেশ-বিদেশে প্রসারিত হবে। এবং যার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ ত্বরান্বিত হবে।

আনজুমানে আল ইসলাহ’র নিউইয়র্ক স্টেট কমিটি আয়োজিত তরবিয়ত, যিকর ও দু’আ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ইসলাম আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ দ্বীন। অন্যান্য দ্বীনের সাথে এর তুলনা করলে আমাদের মাথা সিজদাবনত হয়ে বলতে বাধ্য হবে- আল্লাহ ছাড়া কোনো মা’বুদ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল।

গত বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্কের ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশ আনজুমানে আলইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন, ”আমাদেরকে প্রকৃত মনুষ্যত্বের গুনে গুণান্বিত হবে। তিনি উদাহরণ স্বরূপ উপকারী মৌমাছির উপমা দিয়ে আনজুমানে আল ইসলাহ’র নেতৃবৃন্দকে আহবান করে বলেন, আমাদেরকে উপকারী মৌমাছির মতো হতে হবে, দূর্গন্ধযুক্ত মৌমাছি হলে চলবে না।

তিনি আরো বলেন, ”পাশ্চাত্যের দুনিয়াবী চাকচিক্যে আকৃষ্ট হয়ে পরকালিন জীবনকে ভূলে গেলে চলবেনা, এ চাকচিক্যময় জীবন মানুষকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দিতে পারবে না।

এ জন্য প্রয়োজন সঠিক ইলিম, যে ইলিম মানুষকে আল্লাহ ও তার রাসুলের পথ ও মত পরিচয় করিয়ে দেয়। প্রকৃত ইলিম সেটাই যেটা মানুষকে দ্বীনের সঠিক সমুজ দান করে। আর এ সবের জন্য প্রয়োজন সঠিক আকিদা ভিত্তিক পথ ও মত। যে পথ ও মতে কবর পূজারী নেই, মাজার পূজারী নেই, ওয়াহাবিজম নেই, নেই কোন ভ্রান্ত মতবাদ। সেই পথ ও মতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আক্বিদা ভিত্তিক সংগঠন আনজুমানে আলইসলাহ। যে সংগঠন আমাদেরকে নবী ( সাঃ)’র প্রতি সঠিক ইত্তেবা ও সঠিক সম্মান প্রদর্শনের পথ দেখিয়ে দেয়। তাই আনজুমানে আলইসলাহ’র ছায়াতলে সমবেত হওয়ার সবার প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আনজুমানে আল ইসলাহ’র সেক্রেটারি জেনারেল ও দারুল হাদিস লতিফিয়া ইউকে’র প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী এবং লতিফী হ্যান্ডস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

আনজুমানে আল-ইসলাহ ইউএসএ’র নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মাওলানা শাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহ ইউ এস এ র স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহয়ার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে কোরআন পাক থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা এডভোকেট আশিক আহমেদ খান এবং পবিত্র নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন ক্বারী আবিদুর রহমান।

মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুর, স্থায়ী কমিটির সদস্য মাওলানা সৈয়দ সাজিদুল হক, স্থায়ী কমিটির সদস্য মাওলানা শরীফ উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির উপদেষ্টা মাওলানা মোখলিছুর রহমান ও হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, নিউজার্সি স্টেটের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জলালি, হাফিজ মাওলানা লুৎফুর রহমান, হাফিজ আলা উদ্দিন, পেন্সিল্ভেনিয়া স্টেটের সভাপতি হাফিজ মাও: আবু জাফর, সাধারণ সম্পাদক মাও: রূহান উদ্দিন চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া ইউএসএ’র প্রধান শিক্ষক হাফিজ কারী মাওলানা বদরুল আলম।

নিউইয়র্ক স্টেট কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাফিজ মাওলানা ওহি আহমেদ চৌধুরী, সহ সভাপতি মাওঃ শাহান শাহ ইয়াহইয়া, সহ সভাপতি হাফিজ জমসেদ হোসেন, সেক্রেটারি হাফিজ কাওছার আহমদ, সহ সেক্রেটারি কারী খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওঃ আশিক আহমদ খান, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ প্রচার সম্পাদক মোশাহিদ আলী, যুব সম্পাদক সৈয়দ সায়েম, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওঃ আব্দুল কাইয়ুম ছালিক, নির্বাহী সদস্য রুকন হাকীম, হাফিজ মাওঃ জুবায়ের আহমদ রাজু, এম এ কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, ওয়ালী উর রহমান।

এছাড়াও উক্ত মাহফিলে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর আশেকান, মুরিদীন, মুহিব্বীন সহ সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান অংশগ্রহণ করেন।
শেষে মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী) স্বহস্তে মনোনীত আলিম উলামা, হুফ্ফাজে কুরআন ও ক্বারী সাহেবদের মধ্যে দালাইলুল খায়রাতের সনদ বিতরণ করে খানেকা, মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে মাহ্ফিল সমাপ্ত হয় l
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








