Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আন্তঃব্যাংক জালিয়াতির অভিযোগ :যুক্তরাষ্ট্রে ১৬ ব্যাংকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: March 15, 2014 | 3:20 PM

বিবিসি : মার্কিন ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসি দেশে অবস্থানরত ১৬টি ব্যাংকের বিরুদ্ধে লন্ডন আন্তঃব্যাংকের নির্দিষ্ট হার (লিবর) নিয়ে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে। শুক্রবার এ মামলা দায়ের করা হয়।

লিবর রেট মূলত লাখ লাখ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি করার ক্ষেত্রে ব্যবহূত হয়। যার মধ্যে মর্টগেজ ও বাণিজ্যিক লেনদেনও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা জানায়, এ ধরনের কারসাজির কারণে যুক্তরাষ্ট্রের ৩৮টা ব্যাংকের বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যে কারণে এ ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এ ঘটনা ঘটে। যেসব ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মধ্যে রয়েছে বারক্লেস, এইচএসবিসি, সিটি গ্রুপ ও রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড। এছাড়া ব্রিটিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিবিএ) বিরুদ্ধেও এই অভিযোগ দায়ের করা হয়েছে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসি (ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন) জানায়, এসব ব্যাংকের বিরুদ্ধে ২০০৭ সালের আগস্ট থেকে ২০১১ সালের জুন পর্যন্ত লন্ডন আন্তঃব্যাংক অফার রেট নিয়ে জালিয়াতি করে। অভিযুক্ত অন্যান্য ব্যাংক হচ্ছে : ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান চেজ, ডয়চে ব্যাংক, লিয়নডস ব্যাংক, ক্রেডিট সুইস, ইউবিএস এবং র্যাবোব্যাংক।ইত্তেফাক 

ট্যাগ:
Situs Streaming JAV