আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ
পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রেসেডেন্ট বরাবরে পাঠানো পদত্যাগপত্র তিনি আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। বিকালে ট্রাইব্যুনালসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিচারপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ মানবজমিন অনলাইনকে জানিয়েছেন, নিজামুল হকের পদত্যাগ পত্র তিনি হাতে পাননি। তবে বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের সঙ্গে এই বিচারপতির স্কাইপ সংলাপের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশের পর আজ ট্রাইব্যুনালে যাননি তিনি। ওই ফিরিস্তি প্রকাশের পরই এ বিচারপতির পদত্যাগ দাবি উঠে। দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত স্কাইপ সংলাপের ফিরিস্তির বিষয়ে ট্রাইব্যুনাল থেকে আজ আদেশ দেয়ার কথা ছিল। কিন্তু ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করে দেন। অসুস্থতার কারণে নিজামুল হক আদালতে উপস্থিত হননি বলে জানান জাহাঙ্গীর হোসেন। তবে স্কাইপ সংলাপে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে ‘সোনা জাহাঙ্গীর’ সম্বোধন করার বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমি নিন্দুকদের মুখে ছাই দিয়ে বলি-আমার নাম জাঙ্গাহীর হোসেন। সার্টিফিকেটেও আমার নাম জাহাঙ্গীর হোসেন। এছাড়ার তার সততার বিষয়ে স্কাইপ সংলাপে আসা বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আমি সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকব। নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে বেলজিয়ামে বসবাসরত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ১৭ঘণ্টার স্কাইপ আলোচনা করেন। এছাড়া এ বিষয়ে তিনি ই-মেইল এর মাধ্যমেও মতামত আদান প্রদান করেন। নিজামুল হকের স্কাইপ এবং ই-মেইল একাউন্ট হ্যাক করে ‘দ্যা ইকোনোমিস্ট’ সংলাপ ও ই-মেইলে পাঠানো তথ্য সংগ্রহ করে। বিষয়টি প্রকাশ হওয়ার পর ইকোনোমিস্টের দুই সাংবাদিকের বিরুদ্ধে রুল জারি করেন বিচারপতি নাসিম। এরপরই দৈনিক আমার দেশ বিচারপতির স্কাইপ সংলাপ এর ফিরিস্তি ধারাবাহিকভাবে প্রকাশ করে। এদিকে ইকোনোমিস্টের কাছে বিচারপতি নাসিম প্রথমে সংলাপের বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি এ বিষয়ে রুল জারি করেন।মানবজমিন
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








