আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম :: অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহত্তম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ভার্চুয়ালী আলোচনা ও সাংস্কৃতিক উৎসব অঅনুষ্ঠিত হয়েছে।
২০শে ফেব্রুয়ারী শনিবার এ আয়োজনে ছিল একুশের কবিতা, গান এবং আলোচনা।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য এম এম শাহীন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা উবায়েদ আনসারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহবায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি আজিমুর রহমান বুরহান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অবইউএস এর সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মন্জুর চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুবুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাইদ আহমেদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিঙ্কন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সাহিত্য সম্পাদক শরীফুল হক মনজু, সাবেক প্রচার সম্পাদক জাবেদ আহমদ, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ইউএসএর সভাপতি মামুনুর রশিদ শিপু, কুলাউড়া এসোসিয়েশন অব নিউ জার্সির সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান, প্রবাসী ভয়েজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়েদ আনসারী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, ওসমানীনগর এসোসিয়েশন অব ইউএসএর সভাপতি বশির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ফখরুল চৌধুরী মিসলু, এসেনশিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার সাবেক ম্যানেজার জালাল চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ নাসির উদ্দিন, কবি হাবিবুর রহমান, কবি মাসুম আহমেদ, আয়োজক সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদী মিন্টু, ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, কোষাধক্ষ্য কবি শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি, কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ। উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য শহীদুল ইসলাম, এ করিম রনি।
কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার কবি গোপন সাহা, সংগঠনের সহ সভাপতি রেহানুজ্জামান রেহান, সাহিত্য সম্পাদক কবি হাবীব ফয়েজী, কবি মাকসুদা আহমেদ, হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকার, সালমা সুমি।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও শারমিন তানিয়া।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে একুশের প্রথম প্রহরে সংগঠনের সদস্যরা সভাপতি আহবাব চৌধুরী, সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন ও স্কুল শিক্ষা সম্পাদক সালমা সুমীর নেতৃত্বে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রঙ্কসের বাংলাবাজারে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








