Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: February 23, 2021 | 11:01 AM

https://www.facebook.com/USANewsNY/videos/475548513831234

ইউএসএনিউজঅনলাইন.কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের উদ্যোগে ভার্চুয়ালী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ শে ফেব্রুয়ারীর আয়োজনে আলোচনা ছাড়াও ছিল একুশের কবিতা, গান ও আবৃত্তি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ,

ব্যান্ডস-এর সভাপতি সোলায়মান আলী, সহ সভাপতি ও মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন ও কফিল আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সাবেক সভাপতি মাহবুব আলম, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু) ও হুমায়ুন কবির সোহেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এস কবির, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, কার্যকরী সদস্য মো. আব্দুল বাছির খান, মোহাম্মদ হোসেন মোল্লা, মোশাহিদ চৌধুরী, মো. শিপন চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান সফিক, মো. রেজা খান, রুবেজ সিদ্দিকী ও ইমন সাইদুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট মসনুর রহমান, চৌধুরী মোমিত তানিম প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু)। কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ এবং করোনায় নিহতের আত্মার মাগফিরাত ও করোনায় আক্রান্তদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। গীতা পাঠ করেন মনিকা দাস। পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকার ন্যাশনাল সঙ্গীত।

কবিতা আবৃত্তি করেন কবি হাবীব ফয়েজী, জুঁই ইসলাম, আহমেদ ছহুল, জাবির মিয়া ও সিমরা।
সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত মনিকা দাস, সুলতান মাহমুদ, শিশু শিল্পী হৃদিতা মন্ডল, জেনিফা সুলতান।
সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ ২৩ বছরেরও বেশি সময় ধরে তার ঐহিত্য অক্ষুন্ন রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্কুল সাপ্লাই থেকে শুরু করে সোসাইটির অতীতের সেবামূলক নানা কর্মকান্ডের কথা উল্লেখ করে তারা বলেন, করোনা মহামারিতেও সংগঠনটি দুস্থ, অসহায় রুগ্নদের সেবায় কাজ করেছে।
সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার বলেন, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস থাকে সবসময়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ভার্চুয়াল অনুষ্ঠান শেষে একুশের প্রথম প্রহরে সংগঠনের সদস্যরা ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রঙ্কসের বাংলাবাজারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক (Facebook: https://www.facebook.com/USANewsNY) এ সরাসরি এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।

ট্যাগ:
Situs Streaming JAV