Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সকলের বিষয়টি সমান চোখে দেখবো:নিউইয়র্ক বাংলাদেশ কন্সুলেটে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা পদ্ধতি উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: June 1, 2011 | 7:04 AM

 নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার বিরোধী আন্দোলনের নামে কোন ধরনের অরাজকতা আইন শৃংখলা বাহিনী সহ্য করবে না। তিনি বলেন, অনেক কথাই শুনছি। কিন্তু কোন কিছুই আনচ্যালেঞ্জ যেতে দেয়া হবে না। সরকারের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান। সে জন্য কেউ আন্দোলনের নামে ভাংচুর বা বিশৃংখলা করতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে। নিউইয়র্ক বাংলাদেশ কন্সুলেটে মেশির রিডেবল পাসপোর্ট ও ভিসা পদ্ধতি উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। সাহারা খাতুন বলেন, বিরোধীরা বলছে তাদের উপর তত্বাবধায়ক সরকারের দেয়া কোন মামলা প্রত্যাহার হয়নি। এটা হচ্ছে নির্জলা মিথ্যা। কারণ স্বয়ং তারেক রহমান ও মওদুদ আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যে কোন মামলার লিগ্যাল গ্রাউন্ড না থাকলে সেটা প্রত্যাহার হবেই । এখানে কে আওয়ামী লীগ বা বিএনপি সেটা মুখ্য বিষয় নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধীরা এয়ারপোর্টের ভিআইপি ল্উাঞ্জ ব্যাবহারন করতে পারেন না বলে যে অভিযোগ করেছে তা সঠিক নয়। নিয়ম হচ্ছে ভিআইপি হিসেবে কেউ লাউঞ্জ ব্যাবহার করতে চাইলে আগে নাম পাঠাতে হয়। কারো নাম না দিয়ে হঠাৎ সবাই ঢুকে যেতে চাইলে কর্তব্যরতরা সেখানে বাধ্ াদিবেই। এনিয়ে মিথ্যাচার করা হচ্ছে। দেশের না আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অবশ্যই সকলের বিষয়টি সমান চোখে দেখবো। তবে মনে রাখতে হবে আমার আসল পরিচয় হচ্ছে আওয়ামী লীগ। আর আমাদের নেত্রী হচ্ছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটের কন্সাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরীও বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে বলা হয়,যে কেউ পাসপোর্ট চাইলে তা প্রদানের প্রচলিত নীতি আর মানা সম্ভব হবে না। এখন থেকে একটির বেশী পাসপোর্ট কেউ পাবে না। উল্লেখ্য সাবেক প্রেসিডেন্ট এরশাদের দেয়া একটি নির্দেশে প্রচলিত নিয়মে যে কেউ চাইলে পাসপোর্ট নিতে পারতেন। অনেক বাংলাদেশী এজন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যাশন সুবিধা নিতে পারতেন। স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে নিউইয়র্ক সিটিতে দুটো কারাগার পরিদর্শন করেন। এতে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দীদের কি ধরনের সুবিধা ও সংশোধন পদ্ধতি ব্যাবহার করা সেটা তিনি প্রত্যক্ষ করেন।

ট্যাগ:
Situs Streaming JAV