আপত্তিকর বিষয় সরিয়ে ফেলেছে ফেসবুক, গুগল
| ডেস্ক: ফেসবুক ও গুগল তাদের পাতা থেকে আপত্তিকর বিষয়সমূহ সরিয়ে ফেলেছে। ভারতের এক আদালতের আদেশ বাস্তবায়ন করতেই কোম্পানি দুটি এমন করেছে। দিল্লির আদালতে সম্মতি প্রতিবেদন জমা দিয়ে তারা আদালতকে গতকাল একথা জানিয়েছে। ওই আদালত ভারতের নাগরিক মুফতি ইজাজ আরশাদ কাশ্মীর আবেদনের প্রেক্ষিতে ২১টি ওয়েব সাইটকে তাদের সাইট থেকে ধর্মীয় অবমাননাকর ও আপত্তিকর বিষয় অপসারণ করতে গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। আদালতের ওই সময়সীমা মেনে ফেসবুক, ইয়াহু ও মাইক্রোসফট তাদের পাতা থেকে আপত্তিকর বিষয়সমূহ অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। তবে গুগল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দাখিল না করায় আদালত তাদের কাছে ব্যাখ্যা দাবি করে। এ সময়ে আদালত আবেদনকারী কাশ্মীর আইনজীবী সান্দোশ পান্ডের কাছে ব্রগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইটে ব্যবহারকারীদের পোস্ট করা আপত্তিকর বিষয়ের জন্য ওই মামলায় পক্ষ করা হবে কিনা জানতে চায়। সে সঙ্গে বিবাদী পক্ষকে মামলার আর্জি ও কাগজপত্র প্রদান করারও নির্দেশ দিয়েছে। এদিকে ভারতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন রায় দেয়ার ফলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।মানবজমিন |
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








