আফগানিস্তান থেকে খুব দ্রুত সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, তার দেশ আফগানিস্তান থেকে খুব দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করবে না। আগামী তিন সপ্তাহ পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর কথা থাকলেও এ বিষয়ে তাড়াহুড়া করা হবে না বলে তিনি ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে জানিয়েছেন।মিত্র দেশগুলোকেও সেনা প্রত্যাহারে তাড়াহুড়া না করার আহ্বান জানিয়েছেন গেটস। আফগানিস্তান থেকে খুব দ্রুত বিদেশি সেনা প্রত্যাহার করা হলে সেখানে মার্কিন সরকারের দৃষ্টিতে যে ‘সামরিক অগ্রগতি\’ অর্জিত হয়েছে তা নস্যাৎ হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
এ দিকে, আফগানিস্তানে আরো এক মার্কিন সেনা নিহত হয়েছে। গত ৭ জুন এক সামরিক অভিযানের সময় ওই সেনা নিহত হয় বলে গতকাল মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








