Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘আমাদের সময়’ হারালেন নাঈমুল ইসলাম খান

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: August 8, 2012 | 1:59 PM

এস এম বকস কল্লোলকে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রকাশক ঘোষণার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কল্লোলের পত্রিকা প্রকাশের বিষয়ে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। আজ  বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নাঈমুল ইসলামের রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে এ রায় দেন। রায়ের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কৌঁসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩ অনুসারে এস এম বকস কল্লোলের প্রকাশনা বৈধ বলেছেন আদালত। নাঈমুল ইসলাম প্রকাশক হিসেবে পদত্যাগ করে আবার তা প্রত্যাহার করেছেন, তা বিবেচনার অবকাশ নেই। আর রিটকারীর আইনজীবী আখতার ইমাম বলেন, আদালত রুল ডিসচার্জ করে রায় দিয়েছেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এস এম বকস কল্লোল বলেন, ‘হাইকোর্টের রায়ের পর আমাদের সময় প্রকাশনায় আর কোনো বাধা রইল না। আশা করছি আগামীকাল আমরা পত্রিকা বের করতে পারব।’ আর পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রকাশক নাঈমুল ইসলাম খান এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পত্রিকাটির প্রকাশক পরিবর্তন বিষয়ে হাইকোর্টের রায়ে আমি অত্যন্ত হতাশ। আমার মনে হয়েছে সমস্যার গুরুত্ব ও গভীরতা উপস্থাপন ও উপলব্ধিতে আমরা সবাই ব্যর্থ হয়েছি। তাই আমি সুবিচার পাইনি। তবে অধিকার প্রতিষ্ঠার এই আইনি লড়াই অব্যাহত থাকবে।’ আদালতে বকস কল্লোলের পক্ষে আইনজীবী রফিক-উল-হক, রমজান আলী সিকদার ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। নাঈমুল ইসলাম খানের পক্ষে আখতার ইমাম ছাড়াও ছিলেন আইনজীবী রাশনা ইমাম ও রেশাদ ইমাম। আদালত সূত্রে জানা গেছে, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে গত বছরের ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে প্রকাশক হিসেবে ঘোষণা দেওয়া হয়। বাদ পড়েন নাঈমুল ইসলাম খান। জেলা ম্যাজিস্ট্রেটের  আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান রিট করেন। গত ১৬ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন ও প্রকাশক ঘোষণার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে প্রধান বিচারপতি ওই তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV